আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৬৫; আক্রান্ত ৩ হাজার ৫১৮

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৬৫; আক্রান্ত ৩ হাজার ৫১৮

ছবিঃ এলএ বাংলা টাইমস

‘লিটল বাংলাদেশ’ এলাকায় মৃতের সংখ্যা ৮, নতুন করে মারা যায় ৩ জন


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ১১ জন।


প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫১৩ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১৩৩ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৩৩ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ৮ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩ জনের মৃতের খবর পাওয়া যায়। 

আজ বুধবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। তাছাড়া, আজ দুপুর ১টায় লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, মৃতদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬৫ বৎসরের উপরে। সেইসাথে তাদের নানা স্বাস্থ্য জটিলটা ছিল। আর ২ জনের বয়স ৬৫ টির নিচে বলে জানান।  

তাছাড়া, নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন ‘হোমলেস পিপল’ রয়েছে বলে জানান কাউন্টির স্বাস্থ্য বিভাগের এই পরিচালক। গতকাল তিনি জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃতের হার এখনো পর্যন্ত ১.৮ শতাংশ। বারবার এই মৃত্যুহারকে দেশটির জাতীয় মৃত্যুহারের চেয়ে কিছুটা বেশি বলে উল্লেখ করেন। 

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৪০ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ২০৭ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৩ হাজার ৫১৮ জন, মৃতের সংখ্যা ৬৫ জন। 

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৬০৬ জন, আর মারা যায় ১০ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ৩৭১ জন, মৃতের সংখ্যা ১৩ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ১৮৩ জন, মৃতের সংখ্যা ৬। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১৪৯ জন, মোট মারা যায় ৫ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৩৪ জন, মারা ৯ জন। 

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ১৭২ জন। আর মৃতের সংখ্যা ৩ হাজার ৮৭৩ জন। 

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।  

শেয়ার করুন

পাঠকের মতামত