আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আপনার করোনা চিকিৎসায় লস এঞ্জেলেস কাউন্টির যত ব্যবস্থা

আপনার করোনা চিকিৎসায় লস এঞ্জেলেস কাউন্টির যত ব্যবস্থা


আপনি কি জ্বর, সর্দি, কাশি কিংবা তীব্র শ্বাস কষ্টে ভুগছেন? প্রাণঘাতী করোনা ভাইরাস আপনার মধ্যে বাসা বেঁধেছে, এমন সন্দেহ হচ্ছে কি? ভাইরাসটি নিয়ে আপনার মধ্যে স্বাভাবিক মনঃপীড়া বা মানসিক যন্ত্রনা আছে কি? কিংবা এই বিষয়ে কোন জিজ্ঞাসা? 


তাহলে দুশ্চিন্তার কোন কারণ নেই। প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ে আপনার যত জিজ্ঞাসা কিংবা সংক্রমিত হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করে রেখেছে লস এঞ্জেলেস কাউন্টি। লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ, কাউন্টির স্বাস্থ্যবিভাগ ও সিসিডি সবাই মিলে কাজ করছে আপনাকে ভাইরাসটি সম্পর্কে সচেতন করতে। এবং প্রয়োজনীয় সেবা দিতে। আর আপনি যদি লস এঞ্জেলেসের বাসিন্দা হয়ে থাকেন, পড়তে পারেন এলএ বাংলাটাইমসের এই আর্টিকেল। এক নজর দেখে নিতে পারেন আপনার সেবায় কত ব্যবস্থা করে রেখেছে কাউন্টি কর্তৃপক্ষ। 

প্রথমে শুরু করি লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ দিয়ে। আপনার সেবায় মেয়র এরিক গারসেট্টি রাত-দিন কাজ করে যাচ্ছে। দায়িত্বশীল এই মেয়র প্রাণঘাতী করোনা ভাইরাসে এই তীব্র সংক্রমণে নাগরিক সেবা দিতে চালু করেছে একটি পোর্টাল। https://corona-virus.la/ মেয়রের উদ্যোগে চালু করা এই পোর্টালে গিয়ে আপনি কাউন্টিতে করোনার সংক্রমণ সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। 

তাছাড়া, ভাইরাসটি সম্পর্কে যে কোন কিছু জানতে কল করতে পারেন মেয়রের চালু করা হেল্প ডেস্কের এই ২১৩- ৯৭৮- ১০২৮ নম্বরে। আর যদি আপনার মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের তীব্র সংক্রমণ থেকে থাকে। তাহলে করোনাভাইরাসের টেস্ট করাতে আপনি সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন। যদিও এখনো পর্যন্ত টেস্ট করানোর এই সেবা সীমিত পরিসরে কাজ করছে। তবে মেয়র জানান, এই সপ্তাহে টেস্ট কার্যক্রম বিস্তৃত করা হবে। লস এঞ্জেলেসের সবাই এই টেস্ট করাতে পারবে। 

বর্তমানে সীমিত এই কার্যক্রমে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তারা বলছে, বয়স ৬৫ টির বেশি, নানাবিধ স্বাস্থ্য জটিলটা রয়েছে, কোয়ারেন্টিতে ৭ দিন অতিক্রান্ত হয়েছে শুধু এমন ব্যক্তিকেই এখন এই টেস্ট করা হচ্ছে। তবে আর কয়েক দিন পর সবাই এই টেস্ট করাতে পারবে। 

ইমারজেন্সি নম্বরঃ তাছাড়া, যাদের মধ্যে ভাইরাসটির লক্ষণ/উপসর্গ প্রবল তাদের জন্য চালু করা হয়েছে জরুরী এই সেবা। এমন ব্যক্তিরা কল করতে পারেন ৯১১ নম্বরে।         

তাছাড়া, সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা দিতে লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ চালু করেছে একটি হেল্প সেন্টার। আপনার যে কোন জিজ্ঞাসা বা প্রশ্ন করতে কল করতে পারেন ২১১ নম্বরে।  

শেয়ার করুন

পাঠকের মতামত