আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; তাপমাত্রা পরীক্ষার পর এবার মাস্ক পড়বে লস এঞ্জেলেস পুলিশ

কভিড-১৯; তাপমাত্রা পরীক্ষার পর এবার মাস্ক পড়বে লস এঞ্জেলেস পুলিশ

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে ও নিজেদের সুরক্ষার কথা ভেবে এবার মাস্ক পড়ার নিয়ম চালু করল লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। অবশ্য মরণব্যাধী ভাইরাসটির হাত থেকে বাঁচতে সাময়িক সময়ের জন্য এই নিয়ম চালু করা হয়। 


আজ বৃহস্পতিবার এলএ পুলিশ সদস্যদের মাস্ক ব্যবহার করার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের চীফ মাইকেল মোর। 

সেইসাথে এলএ পুলিশ বিভাগের সদস্যদের প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার নতুন তথ্য প্রকাশ করে পুলিশ প্রধান। তিনি জানান, এখনো পর্যন্ত সবমিলিয়ে মোট ৩৫ জন পুলিশ সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হন। অবশ্য গত সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা ছিল ২৬ জন। সেই হিসেবে এই সপ্তাহে আক্রান্ত হন মোট ৯ জন। 

লস এঞ্জেলেস পুলিশ সদস্যদের প্রাণঘাতী এই ভাইরাসটির হাত থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নিচ্ছে পুলিশ বিভাগ। সম্প্রতি পুলিশ বিভাগে চালু করা হয় তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা। ডিউটি শুরু কিংবা শিফট পরিবর্তনের আগে প্রতিটা পুলিশ সদস্যকে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হচ্ছে। 

যদিও এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের কোন সদস্য মারা যায়নি। তবে আজকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান রিভারসাইড কাউন্টি পুলিশের এক ডেপুটি। তাছাড়া, অন্য একটি কাউন্টিতে প্রাণ হারান পুলিশ বিভাগের এক গোয়েন্দা কর্মকর্তা। 

/এলএ বাংলা টাইমস/      

শেয়ার করুন

পাঠকের মতামত