আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২; আক্রান্ত ৫ হাজার ৯৪০

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২; আক্রান্ত ৫ হাজার ৯৪০

ছবিঃ এলএ বাংলা টাইমস

‘লিটল বাংলাদেশ’ এলাকায় মৃতের সংখ্যা ১৬, নতুন করে মারা যায় ২ জন


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ১৫ জন।


প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৬৬৩ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১৯৮ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৫৮ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ১৬ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ২ জনের মৃতের খবর পাওয়া যায়।

আজ রবিবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ।

তাছাড়া, গতকাল লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ছিল ৬৫ বৎসরের উপরে। সেইসাথে তাদের নানা স্বাস্থ্য জটিলটা ছিল। আর ৩ জনের বয়স ছিল ৪১ থেকে ৬৫ টির মধ্যে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ১ জনের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই পরিচালক। সেইসাথে ঐ সংবাদ সম্মেলনে বারবারা জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৬৭টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে তারা। এর মধ্যে নার্সিংহোম, পুলিশ বিভাগ, জেলখানা থেকে শুরু করে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। 

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৭ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ৩৪৭ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৫ হাজার ৯৪০ জন, মৃতের সংখ্যা ১৩২ জন।

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৮৩৪ জন, আর মারা যায় ১৪ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ৭৯৯ জন, মৃতের সংখ্যা ১৯ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ৩৭২ জন, মৃতের সংখ্যা ১৩। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ২২১ জন, মোট মারা যায় ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৯ জন, মারা ১৮ জন।

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ৬৭৩ জন। এর মধ্যে শুধু নতুন করে আক্রান্ত হন ২৫ হাজার ৩১৬ জন। আর মৃতের সংখ্যা ৯ হাজার ৬১৬ জন।

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত