আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; রিভারসাইডের এক নার্সিংহোমেই আক্রান্ত কমপক্ষে ৩০ রোগী ও নার্স

কভিড-১৯; রিভারসাইডের এক নার্সিংহোমেই আক্রান্ত কমপক্ষে ৩০ রোগী ও নার্স


প্রাণঘাতী কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ জোয়ারের পানির মতো বেড়ে চলেছে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে। আর এই সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিল রিভারসাইড কাউন্টির একটি নার্সিং হোম। 


রিভারসাইড কাউন্টির এই নার্সিং হোমে মরণব্যাধী এই ভাইরাসটিতে আক্রান্ত হন কমপক্ষে ৩০ জন রোগী। সেইসাথে রয়েছে হাসপাতালটিতে কর্মরত নার্সও। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ ঠিক কতজন নার্স আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে তার সুনির্দিষ্ট কোন সংখ্যা বলেননি। শুধু বলেন যে, এখানে কর্মরত কয়েকজন নার্স আক্রান্ত হয়েছে। 

আজ রবিবার ক্যালিফোর্নিয়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এটাকে পুরো স্টেট জুড়ে কোন প্রতিষ্ঠানে আক্রান্ত সর্বোচ্চ সংখ্যা বলে উল্লেখ করেন। সেইসাথে তারা বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেন। 

রিভারসাইডের ৮১৭১ ম্যাগনোলিয়া এভিনিউতে অবস্থিত এই  বর্ধিত কেয়ার হাসপাতালে আরও কেউ মরণব্যাধী এই ভাইরাসটিতে আক্রান্ত কিনা তা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। আর এই কাজটি করছেন রিভারসাইড ইউনিভার্সিটি হেলথ সিস্টেমের স্বাস্থ্যকর্মীরা। 

উল্লেখ্য, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্ত হয় ১৩ হাজার ৬৪৯ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ৩১৯ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৫ হাজার ২৭৭ জন, মৃতের সংখ্যা ১১৭ জন।

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৭৮৬ জন, আর মারা যায় ১৪ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ৬৩৮ জন, মৃতের সংখ্যা ১৫ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ৩৫৩ জন, মৃতের সংখ্যা ১৩। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১৮৯ জন, মোট মারা যায় ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১১২ জন, মারা ১৭ জন।

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত