আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

জেনে নিন লস এঞ্জেলেসের কোন কোন প্রতিষ্ঠান প্রাণঘাতী করোনায় আক্রান্ত

জেনে নিন লস এঞ্জেলেসের কোন কোন প্রতিষ্ঠান প্রাণঘাতী করোনায় আক্রান্ত

ইন্টারনেট থেকে নেওয়া ছবি

ভাইরাসটিতে আক্রান্ত এই ৩৩টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ ছড়িয়ে পড়েছে লস এঞ্জেলেস কাউন্টির সর্বত্র। মরণব্যাধী এই ভাইরাসটির সংক্রমণ থেকে বাদ যাচ্ছে কাউন্টিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীরাও। 


গত সপ্তাহে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান কাউন্টির একজন স্বাস্থ্যকর্মী। লস এঞ্জেলেসে বিভিন্ন নার্সিং হোমে প্রায় প্রতিদিনি নার্স ও চিকিৎসা সেবার কাজে নিয়োজিত কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

কাউন্টির একজন পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান এই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে। সংক্রমণ ঠেকাতে পুলিশ বিভাগ নিয়েছে নানা উদ্যোগ।  

লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, এখন পর্যন্ত যে সমস্ত প্রতিষ্ঠানের কর্মীরা প্রাণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে তার তালিকা তুলে ধরা হলঃ

০১। ইউনিয়ন রেসকিউ মিশন


০২। লস এঞ্জেলেস কাউন্টি জেল - টুইন টাওয়ারস

০৩। ওয়ার্টহ্যাম সাপোর্টেড লিভিং, ইনগলউড

০৪। মাইলস্টোনস রাঞ্চ, মালিবু

০৫। ক্যানন হিউম্যান সার্ভিসেস, লস এঞ্জেলেস

০৬। এমবিশন ক্যালিফোর্নিয়া ইনক, বারব্যাঙ্ক

০৭। কেনসিংটন অ্যাসিস্টড লিভিং, রেডন্ডো বিচ

০৮। আলামেডা কেয়ার সেন্টার, বারব্যাঙ্ক

০৯। বেলমন্ট ভিলেজ (হলিউড), হলিউড

১০। গার্ডেন ক্রেস্ট রিহ্যাব, লস এঞ্জেলেস

১১। কাউন্ট্রি ভিলা সাউথ কনভলসেন্ট, লস এঞ্জেলেস

১২। বেল কনভোলসেন্ট, বেল

১৩। কান্ট্রি ভিলা প্যাভিলিয়ন নার্সিং সেন্টার, লস এঞ্জেলেস

১৪। হলিউড প্রিমিয়ার, হলিউড

১৫। এল রাঞ্চো ভিস্তা হেলথকেয়ার সেন্টার, পিকো রিভেরা

১৬। বেরিয়ার ওক অন সানসেট, লস এঞ্জেলেস

১৭। উইন্ডসর কেয়ার সেন্টার, শেভিট হিলস

১৮। আইসেনবার্গ ভিলেজ, রিসেডা

১৯। সিলভেরাদো বেভারলি প্লেস, লস এঞ্জেলেস

২০। এলডেন টেরেস, লস এঞ্জেলেস

২১। গ্রোভ পোস্ট অ্যাকিউট (পাইন রিজ), সিলেমার

২২। নিউ ভিস্তা নার্সিং এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, সানল্যান্ড

২৩। মেরিনা পয়েন্টে হেলথকেয়ার ও সাবসিট, কালভার সিটি

২৪। বেলমন্ট ভিলেজ, রাঁচো পালোস ভার্দেস

২৫। ভার্নন হেলথকেয়ার সেন্টার, লস এঞ্জেলেস

২৬। প্যাসিফিক হোম কেয়ার, কারসন

২৭। সানরাইজ অ্যাসিস্টড লিভিং স্টুডিও সিটি, স্টুডিও সিটি

২৮। দ্যা রিহ্যাবিলিয়েশন সেন্টার অব সান্টা মনিকা, সান্টা মনিকা

২৯। মোশন পিকচার এবং টেলিভিশন ফান্ড, উডল্যান্ড হিলস

৩০। বিচউড পোস্ট-অ্যাকিউট অ্যান্ড রিহ্যাব, সান্তা মনিকা

৩১। ক্যাসা দে লা ভিক্টোরিয়া, ল্যানকাস্টার

৩২। ক্যালিফোর্নিয়া স্টেট প্রিজন, ল্যানকাস্টার

৩৩। স্যালভেশন আর্মি (উইন্টার শেল্টার ও ওয়ে ইন শেল্টার)

করোনাভাইরাস সংক্রমিত প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রসঙ্গে লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ জানায়, নাগরিকদের সচেতন করতে এই প্রতিষ্ঠানগুলোর তালিকা করা হয়েছে। এতে করে নাগরিকরা বুঝতে পারবে, প্রাণঘাতী এই ভাইরাসটি থেকে কেউ মুক্ত নয়। 

সেইসাথে কোন প্রতিষ্ঠানের মাত্র একজন কর্মীও যদি প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হন, তবে এই তালিকায় তাদের নাম উঠে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। 

/এলএ বাংলা টাইমস/   

শেয়ার করুন

পাঠকের মতামত