আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল কর্তৃপক্ষ

লস এঞ্জেলেস চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল কর্তৃপক্ষ

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


এবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লস এঞ্জেলেস চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার করল কর্তৃপক্ষ। 


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এখানে কর্মরত স্টাফ ও প্রাণীদের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নিউইয়র্কে চিড়িয়াখানায় একটি বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্তের ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তারা।   

নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় ‘নাদিয়া’ নামের একটি বাঘের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চার বছর বয়সী ওই বাঘটির শুকনো কাশি হয়েছে। আশা করা হচ্ছে বাঘটি সেরে উঠবে।

তাছাড়া, চিড়িয়াখানায় নাদিয়া ছাড়াও আরও পাঁচটি বাঘ ও সিংহের মধ্যে শ্বাসযন্ত্রের অসুস্থতা দেখা দিয়েছিল বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)। তবে চিড়িয়াখানার অন্য প্রাণীদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা যায়নি।

বিষয়টি নিয়ে লস এঞ্জেলেস চিড়িয়াখানার চিফ পশুচিকিত্সক এবং প্রাণীস্বাস্থ্য  পরিচালক ডমিনিক কেলার জানান এক সমস্যার কথা। তিনি বলেন, আমি মনে করি এখানে সবচেয়ে বড় অসুবিধা হল আমরা জানি না প্রাণীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ কেমন হবে। বিষয়টি আমাদের কাছে একেবারেই নতুন।

উল্লেখ্য, এর আগে বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। এরপর প্রথম বাঘের শরীরে ধরা পড়ল সেই ভাইরাস।

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত