আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার করোনা আক্রান্ত হলেন সান ভারনারডিনোর ৫ ফায়ার ফাইটার

এবার করোনা আক্রান্ত হলেন সান ভারনারডিনোর ৫ ফায়ার ফাইটার

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাস কাউকেই যেন ছাড়ছে না। মরণব্যাধী এই ভাইরাসটিতে এবার সংক্রমিত হলেন সান ভারনারডিনো কাউন্টির ৩ অগ্নিনির্বাপণ কর্মী (ফায়ার ফাইটার)। 


গতকাল সোমবার সান ভারনারডিনো কাউন্টি অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ এমন তথ্য জানায়। কাউন্টির অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা এই সংস্থা জানান, নতুন করে তাদের ৩ জন  ফায়ার ফাইটার প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হন। এর আগে আক্রান্ত হয়েছিলেন ২ জন। 

ফায়ার ফাইটারদের মধ্যে এতো দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ায় তারা আতঙ্কিত। সেইসাথে শঙ্কাও প্রকাশ করেন। কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত কর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে।

সেইসাথে তাদের পর্যবেক্ষণও করা হচ্ছে বলে জানান দমকল কর্তৃপক্ষ। সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিসট্রিক্ট ও ডাগেট ফায়ার ডিপার্টমেন্টে থাকা কর্মীদের মধ্যে এই নতুন সংক্রমিতদের পাওয়া যায়। 

দমকলকর্মীদের নতুন করে সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় শনিবার। কাউন্টির ‘অল হ্যাজার্ড রিজিওনাল ইন্সিডেন্ট ম্যানেজমেন্ট টিম’ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।     

স্বাস্থ্য কর্মকর্তারা সম্ভাব্য নমুনায়নের নির্ধারণের জন্য দমকলকর্মীদের ভ্রমণ এবং মেলামেশার বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

গতকাল সোমবার সান ভারনারডিনো কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩০ জন। আর ভাইরাসটির সংক্রমণে এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যুর বিষয়ে রেকর্ড করা হয়েছে। 

/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত