আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

লস এঞ্জেলেসে করোনায় নারীর চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষরা

লস এঞ্জেলেসে করোনায় নারীর চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষরা

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে পুরো লস এঞ্জেলেস জুড়ে। নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসটিতে। 

ভাইরাসটিতে আক্রান্তদের নিয়ে বিভিন্ন সমীক্ষা ও গবেষণা করে যাচ্ছে লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ ও কাউন্টি কর্তৃপক্ষ। তাছাড়া, পাবলিক হেলথ কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকাশ করে থাকে। 

পাবলিক হেলথের প্রকাশিত তালিকায় দেখা যায়, পুরো লস এঞ্জেলেস কাউন্টি জুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষরা। কাউন্টিতে নারীর তুলনায় পুরুষের সংক্রমণ হার বেশি। অবশ্য এখনো এই বিষয়ে কোন বিশ্লেষণ প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। 

সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয় ৩ হাজার ৭৯২ জন পুরুষ। আর আক্রান্ত নারীর সংখ্যা ৩ হাজার ৫১৪ জন। শতাংশ হিসেবে এই সংখ্যা কম মনে হলেও মোট আক্রান্তের এই সংখ্যায় পুরুষরাই এগিয়ে। 

তাছাড়া, ভাইরাসটিতে আক্রান্তদের নিয়ে বয়সের ৪টি ক্যাটাগরি করেন লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ। নিচে বয়সভিত্তিক শ্রেণিবিভাগ ও সংক্রমণের সংখ্যাও তুলে ধরা হয়। 

০-১৭ বৎসর বয়সঃ এই বয়সটা শিশু হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কাউন্টিতে এখনো পর্যন্ত আক্রান্ত হন ৮০ জন শিশু। 

১৮-৪০ পর্যন্ত বয়সঃ কাউন্টি স্বাস্থ্য বিভাগের বয়সের এই সীমাকে আমরা তরুণ বলতে পারি। এখনো পর্যন্ত এই বয়স সীমায় আক্রান্ত হয় ২ হাজার ৪০৯ জন। 

৪১-৬৫ পর্যন্ত বয়সঃ এই সীমায় আক্রান্ত হন সবচেয়ে বেশি লোক। তাদের আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭০ জন। 

৬৫ বৎসরের উপরেঃ ৬৫ বৎসরের উপরে আক্রান্ত বৃদ্ধের সংখ্যা ১ হাজার ৪৯৯ জন। 

/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত