আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

গত দুইদিনে হান্টিংটন পার্কে ২ জন গুলিবিদ্ধ, একজন নিহত

গত দুইদিনে হান্টিংটন পার্কে ২ জন গুলিবিদ্ধ, একজন নিহত

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


গতকাল শুক্রবার শুক্রবার ও বৃহস্পতিবার এই দুইদিনে হান্টিংটন পার্ক এলাকায় গুলিবিদ্ধ হন দুইজন ব্যক্তি। তাদের মধ্যে একজন মারা গেছেন। দ্বিতীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে, নিশ্চিত করে কর্মকর্তারা।


সবশেষ গুলিবিদ্ধের ঘতনাটি ঘটে বিকাল ৩টা ৫০ মিনিটে। টেম্পলটন স্ট্রিটের ৬৬০০ ব্লকের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার এমন তথ্য জানায় হান্টিংটন পার্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা। 

তারা জানায়, গুরুতর আহত অবস্থায় এক ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে হওয়ার কারণে এখনো পর্যন্ত অভিযুক্তদের  বিবরণসহ আর কোন তথ্য পাওয়া যায়নি।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগের দেওয়া তথ্য মতে, এই ঘটনার মাত্র ২৪ ঘন্টা আগে প্রথম ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাস্থলের আধ-মাইলেরও কম দূরত্বে আরেকটি স্পটে ১৯ বৎসর বয়সী এক তরুণ প্রাণ হারায়। 

মাইকেল অ্যান্টনি কার্বাল্লো নামের এই তরুণ বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে গুলিবিদ্ধ হয়। আর গুলিবিদ্ধ হওয়ার পরপরই তার মৃত্যু হয়। লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষক তদন্তকারী নানি চোলাকিয়ানস এমন তথ্য জানান।

এই দুইটি ঘটনার এখনো বিস্তারিত খবর প্রকাশ করা হয়নি। তাছাড়া, শুক্রবার ও বৃহস্পতিবারের এই দুইজনের গুলিবিদ্ধের ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা সেই বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে রয়েছে। 

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত