আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা নিয়ে গবেষণায় করতে হাসপাতাল করছে এলএ টাইমস মালিক

করোনা নিয়ে গবেষণায় করতে হাসপাতাল করছে এলএ টাইমস মালিক

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে গবেষণা করার জন্য দেউলিয়া ঘোষিত একটি হাসপাতাল অধিগ্রহণ করছে লস এঞ্জেলস টাইমস মালিক ড. প্যাট্রিক সুন শিওনগ।


গত শুক্রবার একটি ফেডারেল আদালত খসড়া এক রায়ে লস এঞ্জেলেস হাসপাতাল ক্রয়ের বিষয়ে ড. প্যাট্রিক সুন শিওনগ এর পক্ষে অনুমোদন করেন। সেইসাথে চূড়ান্ত রায়ে ড. সুনকে হাসপাতালটি দেওয়ার পক্ষে নির্দেশনা দেন আদালত। 

আদালত জানান, ১৩৫ মিলিয়ন ডলারের বিনিময়ে সেন্ট ভিন্সেন্ট মেডিকেল সেন্টারটি লস এঞ্জেলেস টাইমসের মালিককে দেওয়া হবে। যাতে করে তিনি প্রাণঘাতী করোনাভাইরাসটি নিয়ে গবেষণা কাজ করতে পারেন। 

তবে এখানে একটি শর্ত জুড়ে দিয়েছেন ফেডারেল দেউলিয়া আদালত। খসড়া রায়ে বিচারক জানান, ভেরিটি মেডিকেল সিস্টেম হাসপাতালটির লাইসেন্স বাতিল করার পরই সুন এর পক্ষে এই বিষয়ে রায় দেওয়া হবে। 

অবশ্য ভেরিটি মেডিকেল সিস্টেমের এই লাইসেন্স বাতিলের বিষয়ে বেশ আশাবাদী এলএ টাইমস মালিক। তিনি জানান, এটা খুব শীঘ্রই কার্যকর হবে বলে আমি প্রত্যাশা করি। 


/এলএ বাংলা টাইমস/      

শেয়ার করুন

পাঠকের মতামত