আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ বাংলা টইমসের সাইট স্লো ডাউন: আমরা একই সাথে দুঃখিত ও আনন্দিত

এলএ বাংলা টইমসের সাইট স্লো ডাউন: আমরা একই সাথে দুঃখিত ও আনন্দিত

সম্প্রতি এলএ বাংলা টাইমসের ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দেয়। সাইটে ঢুকা যাচ্ছে না বলে গত কয়েকদিন নিউইয়র্ক, লস এঞ্জেলেস ও বাংলাদেশ থেকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন। তাদের অনেকেই ‘এলএ বাংলা টাইমসে’র সাইটে ঢুকতে না পারার কথা জানান। অবশ্য এলএ বাংলা টাইমস কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। 
নজরে আসার সাথে সাথে বিষয়টি সমাধানে কাজ শুরু করে এলএ বাংলা টাইমসের আইটি বিভাগ। এলএ বাংলা টাইমসের বার্তা বিভাগ থেকে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমরা সবাই ঘরে থেকে কাজ করছি। আমাদের আইটি বিভাগও এর বাইরে নয়। সাইটের এই সমস্যা দেখা দেওয়ার পর দ্রুত যোগাযোগ করি আমাদের হোস্টিং প্রতিষ্ঠানের সাথে। তারা জানায়, আমাদের পোর্টালে সাধারণত প্রতিদিন গড়ে যে পরিমাণ ভিজিটর আসে। বর্তমানে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। ফলে ক্রমবর্ধমান ট্রাফিক সামলাতে না পেরে সাইটটি স্লো ডাউন হয়ে যায়। যাক পরে এলএ বাংলা টাইমসের সিইও’র অনুমতি নিয়ে সাইটটির ট্রাফিক লিমিট বাড়াতে কাজ করে তারা। এতে করে এখন নির্বিঘ্নে প্রবেশ করা যাচ্ছে আমাদের সাইটে।  
এর আগেও এ ধরণের সমস্যা নানা কারণে হয়েছে। কিন্তু তখন এই অভিযোগ শুধু বাংলাদেশি পাঠকদের কাছ থেকে শোনা যেত। কিন্তু সাম্প্রতিক করোনাভাইরাসের দুর্যোগকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করায় পাঠক সংখ্যা বৃদ্ধি পেয়েছি। তাই বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সাইটে ঢকুতে সমস্যা দেখা দেয়। এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ বলেন, এটি আমাদের জন্য এক দিকে আনন্দেরও। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশ-বিদেশের সকল পাঠক-শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। 
সাইট স্লো ডাউন হওয়ার কারণে পাঠকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন আব্দুস সামাদ।
তিনি আরও বলেন, সেইসাথে বৈশ্বিক এই দুর্যোগে আমাদের পাশে থাকার জন্য পাঠকদের প্রতি আন্তরিক ভালবাসা। এলএ বাংলা টাইমসের এই পাঠক বৃদ্ধি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। 

প্রবাসী কমিউনিটিসহ সবধরণের সংবাদ জানতে এলএ বাংলা টাইমসের সাথে থাকুন। আমাদের সাইট সম্পর্কে যেকোন পরামর্শ থাকলে আমাদের অবগত করলে কৃতজ্ঞ থাকব। আপনার আশপাশের যেকোন তথ্য বা সংবাদ পাঠাতে পারেন আমাদের ই-ইমেইলে। সবধরণের যোগযোগ: (মোবাইল: +1 310-619-3532, ইমেইল: Labanglatimes@gmail.com)।

শেয়ার করুন

পাঠকের মতামত