আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার মধ্যেই বেড়েছে শিশু নির্যাতন; এলএ শেরিফের দাবি

করোনার মধ্যেই বেড়েছে শিশু নির্যাতন; এলএ শেরিফের দাবি

ছবিঃ এলএ বাংলা টাইমস


পুরো লস এঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সম্প্রতি লস এঞ্জেলেস স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে বাড়ানো হয় ঘরে থাকার নির্বাহী আদেশের সময়। 


সেইসাথে নগরীর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয় যে, নগরবাসী যদি সামাজিক দূরত্ব বিধি ও ঘরে থাকার নির্বাহী আদেশ মেনে না চলে তবে নগরীর ৯৬ শতাংশ বাসিন্দা প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হতে পারে। 

আর ঠিক এমন সময় এক আরামদায়ক খবর শোনালেন লস এঞ্জেলস শেরিফ বিভাগ। শেরিফ বিভাগের দাবি, মরণব্যাধী এই করোনাভাইরাসের কারণে নগরবাসী ঘর থেকে বের না হওয়ার কারণে বিভিন্ন ধরণের অপরাধের মাত্রা কমেছে।

কিন্তু সেইসাথে রয়েছে একটি দুসংবাদ। শেরিফ বিভাগ জানায়, অন্যান্য অপরাধের মাত্রা কমলেও নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে শিশু নির্যাতনের ঘটনা। 

কাউন্টি শেরিফ জানায়, শুধু গত মার্চ মাসেই ৪ হাজার ২০০ শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় ২০ শতাংশ বেশি। আর ১ লা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত এই হার বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। 

লস এঞ্জেলেস শেরিফ বিভাগ আতঙ্কিত এই ভেবে যে, শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে এই সামারে আর স্কুল খোলার সম্ভাবনা নেই। এতে করে শিশু নির্যাতন আরও ব্যাপক হারে বৃদ্ধির আশঙ্কা করছে শেরিফ।


/এলএ বাংলা টাইমস/        

শেয়ার করুন

পাঠকের মতামত