আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬০; আক্রান্ত ১০ হাজার ৪৭

করোনায় লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬০; আক্রান্ত ১০ হাজার ৪৭

ছবিঃ এলএ বাংলা টাইমস

গত ২৪ ঘণ্টায় মারা যায় ৩০ জন


প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৭ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৩৫০ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ১৪ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। আর মৃতের সংখ্যা ৯ জন।

আজ মঙ্গলবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। 

ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ৩৬ জন। এর মধ্যে শুধু গতকালকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় মারা যায় ৪ জন। 

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫৩৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ৭৮২ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৮৬ জন। আর মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৪৮ জন। সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। 

তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।


/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত