আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় হটলাইন সেবা চালু করল ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি চিকিৎসকরা

করোনায় হটলাইন সেবা চালু করল ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি চিকিৎসকরা

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


এবার ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশীদের প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতার জন্য হটলাইন সেবা চালু করল আমেরিকান বাংলাদেশি ডাক্তাররা।  


ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অনেক বাংলাদেশী প্রাণঘাতী কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর তাই ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের জন্য এমন উদ্যোগ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (বিএমএএন এ), ক্যালিফোর্নিয়া।

লস এঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিকে ভাইরাটি সম্পর্কে তথ্যসেবা দেওয়ার জন্য ফ্যামিলি চিকিৎসক ডা. নার্গিস আখঞ্জির নেতৃত্বে একটি উপ কমিটি গঠিত হয়। সেইসাথে ডা. আনিছুল আসলাম (অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ) ও ডা. নাসিমা বেগম (সংক্রামক রোগ বিশেষজ্ঞ)সহ আরও কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে এই হটলাইন সেবা চালু করা হয়। 

তাছাড়া, ক্যালিফোর্নিয়ায় এই কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন ডা. মেসকাথ উদ্দিন, ডা. রবি আলম, ডা. ইকবাল মুনির, ডা. আবু নাসার, ডা. রুবিনা নজিব, ডা. মুশফেকা শরীফ (সংক্রামক রোগ বিশেষজ্ঞ), ডা. তালাত খান নওরীন (অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ), ডা. দিবা ফারাহ (শিশু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ) ও ডা. তনিমা শহীদ (অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ)। 

আমেরিকান বাংলাদেশি চিকিৎসকরা চাচ্ছেন কমিউনিটির প্রতিটা বাংলাদেশি বাঙালিকে প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ে সচেতন করতে। তাদের দিক থেকে যতটুকু সম্ভব বাংলাদেশি কমিউনিটিতে প্রাণঘাতী এই ভাইরাসটি সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তারা।  

সেইসাথে এই হটলাইন সেবার লক্ষ্য হল ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটির  বিভিন্ন বয়সের সদস্যদের মধ্যে মরণব্যাধ্যী সংক্রামক এই ভাইরাসটি কি ধরণের প্রভাব ফেলে সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এবং সংক্রামক এই ভাইরাসটির প্রসারণ হ্রাস সম্পর্কিত প্রয়োজনীয় করণীয় দিক আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে তুলে ধরা। 

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আপনি যদি ভীত হয়ে থাকেন। কিংবা ভাইরাসটি সম্পর্কে আপনার যে কোন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বাংলাদেশি আমেরিকান  বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

তাই যোগাযোগ করতে পারেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ), ক্যালিফোর্নিয়া কভিড-১৯ হটলাইনে। আজই কল করুন এই নাম্বারে (213) 533-9908। 

আপনারা জানেন প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের কারণে আমাদের চিকিৎসকদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। পেশাগত দায়িত্ব ও মানবিকতাবোধ থেকে রাতদিন কাজ করে যাচ্ছেন তারা। 

আর তাই আপনাকে কল করতে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তারা। শুধু কমিউনিটির স্বার্থে আপনার আমার সকলের সেবায় তারা থাকবেন প্যাসিফিক স্ট্যান্ডার্ড সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ১০ টার মধ্যে। তাই কল করুন এই সময়ের মধ্যে। সামনের মে মাসের ৩০ তারিখ পর্যন্ত কমিউনিটিকে তথ্য সেবা দেওয়ার এমন মহৎ প্রচেষ্টা নিয়েছেন দেশপ্রেমিক এই চিকিৎসকগণ। তাদের এমন দায়িত্বশীল উদ্যোগকে স্বাগত জানায় এলএ বাংলা টাইমস। 

আপনারা জানেন ইতোমধ্যে ডা. নাসিমা বেগমসহ আরও কয়েকজন বাংলাদেশি চিকিৎসক কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এলএ বাংলা টাইমসের মাধ্যমে কমিউনিটিকে আন্তরিকভাবে সচেতন করে গেছেন।

তাদের নতুন এই উদ্যোগটি নিয়ে এলএ বাংলার সাথে কথা হয় এই কার্যক্রমে যুক্ত থাকা কয়েকজন চিকিৎসকের। তারা প্রত্যেকে এলএ বাংলার মাধ্যমে কমিউনিটিকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেইসাথে ভাইরাস সংক্রান্ত যে কোন জিজ্ঞাসায় তাদের হটলাইনে কল দিতে বলেন। সেইসাথে আপনি চাইলে ইমেইলও করতে পারেন bmanacacovid19@gmail.com এই ঠিকানায়। 

তাই আসুন আমরা সবাই প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ে সচেতন হই। সেইসাথে আমাদের দেশপ্রেমিক এই বাংলাদেশি চিকিৎসকদের মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। কৃতজ্ঞতা জানাই তাদের দেশপ্রেম,পেশাগত নৈতিকতা ও মানবতাবোধের প্রতি। 

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত