আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঝুঁকি জেনেও চাপের মুখে নিষেধাজ্ঞা শিথিল করছে গভর্নররা

ঝুঁকি জেনেও চাপের মুখে নিষেধাজ্ঞা শিথিল করছে গভর্নররা

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে চালু করা হয়েছে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান চালু করার নিষেধাজ্ঞা ও ঘরে থাকার নির্বাহী আদেশ। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্টেটে এসব নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করে নেওয়া হচ্ছে। 


খুব সম্ভবত আগামী সপ্তাহে এ সমস্ত নিষেধাজ্ঞা অনেকটাই অকার্যকর হয়ে পড়বে। যদিও এখনো নিউইয়র্ক, ম্যাসাচুসেটস সহ বিভিন্ন স্টেটে মৃত ও আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থক ও ছোট খাট কিছু রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে এ সমস্ত নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হচ্ছে গভর্নররা। সেইসাথে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ। 

ইতোমধ্যে ফ্লোরিডা স্টেটে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ রকম চিত্র দেখা যাচ্ছে কয়েকটি অন্যান্য স্টেটেও।      

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বাসিন্দারা। ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশ জুড়ে ঘরে থাকার নির্দেশ জারি করা হয়েছে। 

কিন্তু তারপরও টেক্সাস, ইন্ডিয়ানা, ফ্লোরিডা, মিশিগান, ওহিও, কেন্টাকি, মিনেসোটা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বিক্ষোভ হচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক সংকটের আশঙ্কায় লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মানুষ। 

মিশিগাণ গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, অল্প কয়েকজন মানুষ বিক্ষোভ করছেন এবং এটি তাদের অধিকার। মানুষ ঘরে থাকতে চাইছে না। জীবিকা নিয়ে তারা উদ্বিগ্ন।

হুইটমার আরও বলেন, দুঃখের বিষয় হলো, তারা যত বাইরে বের হবেন, ভাইরাসের তত বিস্তার হবে এবং আমাদের এই লকডাউন আরও দীর্ঘমেয়াদের জন্য বহাল রাখতে হবে।

টম নামের বিক্ষোভকারী বলেন, আমি জানি ভাইরাস কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখন এমন অবস্থায় পৌঁছে যাচ্ছি যেখানে শাটডাউন বেশি হয়ে যাচ্ছে। অবশ্য বিক্ষোভকারীদের সবাই গাড়িতে অবস্থান করেননি। অনেকেই গাড়ি থেকে নেমে গেছেন।সামনেই নির্বাচন আর তাই বিক্ষোভকারীদের লকডাউনবিরোধী এমন আন্দোলনে  সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া, এভাবে চলতে থাকলে দেশটির অর্থনীতি ভেঙ্গে না পড়লেও অন্তত চীনের থেকে পিছিয়ে পড়বে। 

রাজনৈতিক প্রতিপক্ষকে এগিয়ে যেতে দিলে ট্রাম্পের রাজনৈতিক কৌশল অনেকটা ভেস্তে যাবে। এসব কারণে ট্রাম্পও চান না এভাবে লকডাউন চলতে থাকুক। আর তাই সমর্থন করছেন তিনি। 

আর এতে করে বেড়ে যাচ্ছে প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তও মৃতের সংখ্যা।  

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত