আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার টার্মিনাল আইল্যান্ড কারাগারের অবস্থা সবচেয়ে নাজুক

ক্যালিফোর্নিয়ার টার্মিনাল আইল্যান্ড কারাগারের অবস্থা সবচেয়ে নাজুক

সংগৃহীত ছবি



সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের বড় অংশ ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ায় সান পেদ্রোর টার্মিনাল আইল্যান্ড কারাগারে। মঙ্গলবারের হিসেবে সেখানে মোট ১০৫৫ বন্দির মধ্যে ৪৪৩ জন করোনা পজিটিভ হয়েছেন। প্রিজন ব্যুরো এ তথ্য জানিয়েছে।


করোনা পরীক্ষা হার বাড়ানোর ফলে ফেডারেল কারেকশনাল ইন্সটিটিউট টার্মিনাল আইল্যান্ডে দ্রুত সংক্রমণ ধরা পড়ছে। অনেক বন্দিকে তাবুতে সরিয়ে নেওয়া হয়েছে। যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়। 

বন্দিদের আত্মীয়-স্বজনেরা জানান, অপেক্ষাকৃত কম নিরাপত্তা সম্বলিত সান পেদ্রোর কারাগার লকডাউন করে দেওয়া হয়েছে। যাতে সেখানে করোনা না ছড়ায়।

বন্দিরা তাদের স্বজনদের বলেছেন, কারাগারের উদ্যানে সামরিক কায়দায় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। 

একজন বন্দি তার পরিবারকে লেখা চিঠিতে আকুল হয়ে জানান, তার করোনা সংক্রমণ ঘটেছে। কিছু একটা ঘটে গেলে যাতে তার মা ও সন্তানদের যত্ন নেওয়া হয়।

মাইকেল ফ্লেমিং (৫৯) নামের এক বন্দি রোববার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান পাশেরই একটি হাসপাতালে। জেল কর্তৃপক্ষ জানায়, মেথামফেটামিন সরবরাহে যুক্ত থাকায় ফ্লেমিং ২০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। গত ৮ এপ্রিল তার করোনাভাইরাস ধরা পড়ে।

এছাড়া গত সপ্তাহে মারা যান ৭৩ বছর বয়স্ক ব্র্যাডলি জেমস গিলডুচি। শিশু নিপীড়ন সংশ্লিষ্ট ছবি সরবরাহে যুক্ত থাকার অভিযোগে তিনি ৮ বছর জেল খাটছিলেন। তার পূর্বে শারীরিক জটিলতা ছিল।

যুক্তরাষ্ট্রজুড়ে এ পর্যন্ত  ১৩১৩ বন্দি ও ৩৩৫ স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৩০জন মারা যান উপসর্গ নিয়ে। কারাগুলোতে বন্দি সংখ্যা ১ লাখ ৫৩ হাজার।

কংগ্রেসওমেন নানিতে ডিয়াজ বার্গম্যান বন্দিদের নিরাপত্তার দাবি জানিয়ে টুইট করেছেন। তাদের যত্ন নেওয়া সরকারের দায়িত্ব বলে টুইটে লিখেন তিনি।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ







শেয়ার করুন

পাঠকের মতামত