আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় বিপর্যস্ত লস এঞ্জেলেসের টার্মিনাল আইল্যান্ড কারাগার, মৃত্যু ৫ জনের

করোনায় বিপর্যস্ত লস এঞ্জেলেসের টার্মিনাল আইল্যান্ড কারাগার, মৃত্যু ৫ জনের

সংগৃহীত ছবি



লস এঞ্জেলেসের টার্মিনাল আইল্যান্ড কারাগারে করোনা সংক্রমিতদের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে। যা সান পেদ্রো পেনিটেনচারির মোট বন্দি সংখ্যার শতকরা ৬০ ভাগ। ফেডারেল প্রিজন অফিসিয়াল এর বরাতে বৃহস্পতিবার জানা যায়,  আরও ৩ বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ এ।


লস এঞ্জেলেস কাউন্টির  স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়,  ১ হাজারের বেশি বন্দির করোনা পরীক্ষা করা হয়েছে। তাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। সারাদেশের মোট কারাবন্দি আক্রান্তের তিনভাগের একভাগই এখানে অবস্থান করছে। এছাড়া ১০ জন স্টাফ সদস্যও করোনায় সংক্রমিত হয়েছেন।

বন্দিদের মধ্যে যাদের কোনো উপসর্গ নেই তাদেরও করোনা পরীক্ষা করা হয়। এতে প্রতি দশজনে একজনের অসুস্থতা ধরা পড়ে। সান পেদ্রোতে করোনা সংক্রমণ লাফিয়ে ৪৪৩ থেকে ৬০০ তে পৌঁছে যায়। কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার হাসপাতালে ভেন্টিলেটরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। 

স্টিভ সাইনোকে (৫৪) গত ১৫ এপ্রিল হাসপাতালে আনা হয়। ভেন্টিলেটরের সুযোগ দেওয়া হয় ৫ দিন পর। বুধবার মারা যান তিনি। কারা কর্তৃপক্ষের দাবি সাইনোর পূর্বের শারীরিক প্রতিকূলতা ছিল। মানিলন্ডারিং ও মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে তাকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জানুয়ারি থেকে তিনি টার্মিনাল আইল্যান্ডে ছিলেন।

রেক্স ডেমন বেগেইর (৪০) করোনা ধরা পড়ে ১৯ এপ্রিল। পরদিনই তাকে হসপিটালে নেওয়া হয়। বুধবার তিনি মারা যান। ডেমন বেগেইরকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল অপ্রাপ্তবয়স্কের সঙ্গে শারীরিক সম্পর্ক করায়। ২০১৬ সালের এপ্রিল থেকে তিনি এই কারাগারে আছেন।

করোনায় বৃহস্পতিবার মারা যান বন্দি লিওনার্ড আওয়রবেচ (৭৩)। অনৈতিক ভিডিও ও ছবি প্রকাশের দায়ে ১৫ বছরের কারাদণ্ড পান তিনি। কিউবায় পালিয়ে গেলে তাকে সেখান থেকে ধরে আনা হয়।

এর আগে, গত সপ্তাহে মারা যান আরও দুই কারাবন্দি।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত