আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সৈকত বন্ধে গভর্নর নিউসামের মতো কঠোর হবে না অরেঞ্জ কাউন্টি

সৈকত বন্ধে গভর্নর নিউসামের মতো কঠোর হবে না অরেঞ্জ কাউন্টি

সংগৃহীত ছবি



করোনাভাইরাস সংক্রমণ রোধে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির সৈকত বন্ধের নির্দেশ দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। তবে কাউন্টি শেরিফ জানিয়েছেন, মানুষরা সৈকতে হালকা শরীরচর্চার জন্য গেলেই তাদের গ্রেফতারের কথা ভাবা হচ্ছে না।


বৃহস্পতিবার গভর্নরের সিদ্ধান্তের পরই তার বিরোধিতা করে অরেঞ্জ কাউন্টির স্থানীয় নেতারা। বাসিন্দাদের নিরাপত্তায় তারা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান।

সপ্তাহজুড়ে অরেঞ্জ কাউন্টির সৈকতে অনেককে জড়ো হতে দেখা গেছে। এ নিয়ে সংবাদ ছাপায় জাতীয় পত্রিকাগুলোও। গভর্নর নিউসাম এমন ঘটনাকে বিরক্তিকর বলে উল্লেখ করেন। পরিস্থিতির উন্নতি হলে সৈকত খুলে দেওয়ার কথাও জানান তিনি। তবে নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করেননি।

গভর্নর বলেন, আমার দায়িত্ব হলো নিরাপত্তা নিশ্চিত করা। যখন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা হয়তো পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করতে পারবেন না। তখন আমাকে সমন্বয় করতে হচ্ছে। আশা করছি তা স্বল্প সময়ের জন্য।

অরেঞ্জ কাউন্টির শেরিফ ডন বার্নেস বলেন, নিয়ম না মানলে কাউকে গ্রেফতারের চিন্তাভাবনা করা হচ্ছে না। তবে স্বেচ্ছাসেবার মাধ্যমে সতর্ক ও বিষয়টি শেখানোর কথা ভাবা হচ্ছে। বৃহস্পতিবার যারা সৈকতে ছিলেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন। তাই গ্রেফতারের মতো বিষয়ে কারও ভয় পাওয়া উচিত না বলেও জানান তিনি।

ডানা পয়েন্ট ও হান্টিংটন সৈকতের নেতৃত্বস্থানীয়রা গভর্নর নিউসামের প্রস্তাবকে সমর্থন দেননি। হান্টিংটন বিচ মেয়র লিন সিমেতা বলেন, মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বাসিন্দারা দায়িত্বশীল আচরণ করছে।

দ্য হান্টিংটন বিচ ফায়ার ডিপার্টমেন্ট শুক্রবার বিবৃতিতে সৈকত বন্ধ ঘোষণার কথা জানায় ও স্বেচ্ছাসেবা আহ্বান করে। তবে ঠিক কীভাবে এই বিধিনিষেধ কার্যকর করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত