আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় লকডাউন খুলে দিতে বিক্ষোভ

ক্যালিফোর্নিয়ায় লকডাউন খুলে দিতে বিক্ষোভ

সংগৃহীত ছবি



হাতে পতাকা কিংবা স্পিডবোটের ছবি এঁকে নিয়ে এসেছেন অনেকে। তারা করছেন ক্যালিফোর্নিয়ার সৈকতগুলো বন্ধ করার প্রতিবাদ। শুক্রবার ক্যালিফোর্নিয়ার স্টেট ক্যাপিটোলে জড়ো হওয়া আন্দোলনকারীদের আহ্বান ছিল রাজ্য থেকে লকডাউন প্রত্যাহার করে নেওয়া। গভর্নর গেভিন নিউসামকে লক্ষ্য করে ছিল হাজারখানেক মানুষের এই বিক্ষোভ কর্মসূচি। ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


আন্দোলনকারীরা নিউসামকে একনায়ক বলে বিক্ষোভ করতে থাকে ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করে। ট্রাম্প এই সিদ্ধান্ত গভর্নরদের ওপর ছেড়ে দিয়েছে বলে জানান তারা। সুসান ডরিটি নামের মোডেস্টোর এক বাসিন্দা বলেন, ১ মে পর্যন্ত অচল করে রাখার ইচ্ছাটা গভর্নরদের। ট্রাম্পের নয়। 

এই ধরনের প্রতিবাদ-সমাবেশ ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের কাছে অনুমোদিত নয়। তবে তারা বিকেলের শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া থেকে বিরত থাকে। তবে কিছু গ্রেফতারের ঘটনাও ঘটেছে। মিশেল নামের এক নারী অভিযোগ জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমাদের গ্রেফতার করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চল থেকেও অনেকে এসে প্রতিবাদে যোগ দেয়। আন্দোলনকারীদের মধ্যে ছিল অফিস ক্লার্ক, দোকানি ও সংকটে প্রথম ধাপের কর্মীরা। যাদের অভিযোগ ছিল কাজে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না।

কিছুদূর দূরেই পরবর্তীতে ব্রিফিং দিচ্ছিলেন গভর্নর নিউসাম। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতায় তিনি বিশ্বাস করেন। নিজেদের বক্তব্য জানানোর জন্য তিনি প্রতিবাদকারীদের ধন্যবাদও জানান।

তবে আন্দোলনকারীরা শ্লোগান তুলেন, ‘এ ধরনের একনায়কতন্ত্র বন্ধ করুন’। ‘আমরা সুস্থ। সবকিছু সচল চাই।’ 

লেই ডানডাস নামের সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে আসা এক আইনজীবী আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি সৈকতগুলো বন্ধের ব্যাপারে গভর্নরের সমালোচনা করেন এবং ‘স্বাধীনতা’ ফিরে চান বলে জানান।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত