আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এ সপ্তাহেই শিথিল হতে পারে ক্যালিফোর্নিয়ার লকডাউন: গভর্নর নিউসাম

এ সপ্তাহেই শিথিল হতে পারে ক্যালিফোর্নিয়ার লকডাউন: গভর্নর নিউসাম

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম



অব্যাহত চাপের মুখে চলতি সপ্তাহেই ক্যালিফোর্নিয়া জুড়ে লকডাউন শিথিল হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। তিনি বলেন, এই সপ্তাহেই আমরা পরবর্তী ধাপে প্রবেশ করছি। করোনা নিয়ে সর্বশেষ তথ্য ও ডাটা এই সম্ভাবনা দাঁড় করাচ্ছে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান গভর্নর।  


বই, খেলনা ও বিনোদন সামগ্রীসহ বিভিন্ন দোকান খোলার ব্যাপারে চলতি সপ্তাহেই দিক নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে ব্যবসা পরিচালনার জন্যও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। তবে কাউন্টিগুলো বাড়তি শিথিলতা দাবি করলে তাদের হাসপাতালের সক্ষমতা, কিট ও সংস্পর্শ চিহ্নিতকরণ নিয়ে পর্যাপ্ত পদক্ষেপের কথা জানাতে হবে।

স্টেট ক্যাপিটল, অরেঞ্জ কাউন্টিসহ বিভিন্ন জায়গায় লকডাউন বিরোধী আন্দোলন বৃদ্ধি পাওয়ার মধ্যেই গভর্নর নতুন এই সিদ্ধান্তের কথা জানালেন। তবে কিছু বিরোধিতা থাকা সত্ত্বেও বিভিন্ন জরিপে দেখা যায় ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ বাসিন্দাই গভর্নর নিউসামের পদক্ষেপের প্রশংসা করছে।

লকডাউন শিথিল করতে প্রশাসনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে থাকবে, যত বেশি সম্ভব করোনা আক্রান্ত শনাক্ত করা। এছাড়া ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সংস্পর্শে আসাদের কোয়ারেন্টিনে নেওয়া। ক্যালিফোর্নিয়ায় বেশ কিছু কাউন্টিতে করোনার প্রাদুর্ভাব দেখা গেছে। একইসঙ্গে আবার কিছু কিছু কাউন্টিতে খুব কম বাসিন্দারই করোনা হয়েছে।

এর আগে, রাজ্যের মডোক, ইয়ুবা ও সাটার কাউন্টি শর্ত সাপেক্ষে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাউন্টিগুলো  রেস্টুরেন্ট, শপিং মল, জিম, ফিটনেস স্টুডিও, স্যালুন ইত্যাদি খোলা রাখবে। সেইসঙ্গে মানবে অন্তত ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বেশকিছু নির্দেশনা।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত