আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা মেয়র গ্যারসেটির

লস এঞ্জেলেসে বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা মেয়র গ্যারসেটির

লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি


লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি জানিয়েছেন, করোনার এই সময়ে শহরের বাসিন্দাদের সংকট লাঘবে তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। ঘরে সহিংসতা, ঋণ, চাকরিচ্যুতের ঘটনা, দেউলিয়া হওয়া বা বিভিন্ন বিরোধ নিরসনে আইনজীবীরা কাজ করবেন।   


সংবাদ সম্মেলনে গ্যারসেটি বলেন, এগুলো খুবই জটিল বিষয়। আমরা সবাই সবসময় আইন ভালো বুঝি না। এসময় আইনজীবী পাশে থাকা সম্ভাবনা তৈরি করে।

এছাড়া আইনজীবীরা সাহায্য করবেন ক্ষুদ্র ব্যবসায়ীদের। যাতে তারা ক্ষতি কাটিয়ে উঠেন এবং স্বাস্থ্য-নিরাপত্তা বিধি মানিয়ে চলতে পারেন। গ্যারসেটি বলেন, ছোট ছোট ব্যবসাগুলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তারা যেন শিকড় না হারিয়ে ফেলেন তা গুরুত্বপূর্ণ।

অভিবাসীসহ সকল লস এঞ্জেলেসের বাসিন্দাই আইনি সুযোগ পাবেন। মেয়র বলেন, যারা যারা সংকট নিয়ে উদ্বিগ্ন আমরা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি।

আইনি সহায়তা দিতে চাওয়া প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে। যেসব আইনজীবীরা তাদের সঙ্গে কাজ করতে চান তাদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আইনজীবীদের সাহায্যের উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো যখন মহামারির নতুন ধাপে ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ার লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করা হচ্ছে।

ইতোমধ্যে গভর্নর গেভিন নিউসাম ঘোষণা করেছেন, রাজ্যের শহরগুলোর মধ্যে লস এঞ্জেলেসই যখন করোনা বেশি ছড়িয়েছে, সবশেষেই সেখানে বিধিনিষেধ শিথিল করার চিন্তাভাবনা করা হচ্ছে।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত