আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস কাউন্টিতে কিছু খুচরা ব্যবসা চালু শুক্রবারেই

লস এঞ্জেলেস কাউন্টিতে কিছু খুচরা ব্যবসা চালু শুক্রবারেই

সংগৃহীত ছবি


খেলনা, খেলা সামগ্রী, বই, কাপড়, মিউজিকসহ বেশ কিছু খুচরা ব্যবসা শুক্রবার থেকেই লস এঞ্জেলেস কাউন্টিতে শুরু হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টি সুপারভাইজর ক্যাথরিন বার্জার। ফুল ও গাড়ির ব্যবসাও এর সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে। গলফ ও হাইকিং শুরু হচ্ছে শনিবার থেকে। লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসিটি ইতোমধ্যে জানিয়েছেন, শহরও একই পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে বুধবার লস এঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা ঘোষণা দেন, প্রথম পর্যায়ে শুক্রবার খুচরা ব্যবসাগুলোকে সচল করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে রাজ্যের গভর্নর গেভিন নিউসাম বিধিনিষেধ শিথিলের ব্যাপারে মত দিয়েছেন। 

এছাড়া অন্যসব কম গুরুত্বপূর্ণ ব্যবসা যেমন ম্যানুফেকচারিং কার্যক্রম শুরু হতে পারে পরবর্তী সপ্তাহে । বুধবার কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তকারা পাঁচ ধাপে  ‘ক্ষতি কাটিয়ে উঠার পরিকল্পনা’ উপস্থাপন করেছেন।  যেসব ব্যবসা বাণিজ্য চালু হচ্ছে তা সামাজিক দূরত্ব মেনেই পরিচালনা করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে  নিয়োগ দেওয়া হবে কাউন্টি স্টাফ।

কাউন্টি সুপারভাইজর ক্যাথরিন বার্জার বলেন, জনসংখ্যা বেশি হওয়ায় লস এঞ্জেলেসের নিময়-কানুন অন্যান্য কাউন্টির চেয়ে কিছুটা ভিন্ন হবে তাই স্বাভাবিক। 

দ্বিতীয় ধাপে কম ঝুঁকি ও অতীব জরুরি নয় এমন ব্যবসাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আগামী সপ্তাহে শুরু হতে পারে। এসবের মধ্যে অফিস খুলে দেওয়াসহ জাদুঘর ও অন্যান্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোও রয়েছে। 

তৃতীয় ধাপে রয়েছে কে-১২ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিল্পাঙ্গন, পানশালা, নাইট ক্লাব, মুভি থিয়েটার ইত্যাদি। তবে এগুলো কবে খুলে দেওয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


এছাড়া চতুর্থ-ধাপে খেলা ও বিনোদন সচলের পরিকল্পনা রয়েছে। পঞ্চম-ধাপে সবকিছু চলবে একেবারেই স্বাভাবিক অর্থাৎ আগের মতো।

সর্বশেষ, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৬৪৪ ছাড়িয়েছে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত