আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া থেকে টেসলার হেডকোয়ার্টার সরিয়ে নেওয়ার হুমকি ইলন মাস্কের

ক্যালিফোর্নিয়া থেকে টেসলার হেডকোয়ার্টার সরিয়ে নেওয়ার হুমকি ইলন মাস্কের

সংগৃহীত ছবি



ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্ল্যান্ট ও কার্যক্রম শুরু করতে না দিলে ক্যালিফোর্নিয়া থেকে কোম্পানির হেডকোয়ার্টার সরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন উদ্যোক্তা ইলন মাস্ক। শনিবার সকালে টুইটারে মাস্ক এ কথা জানান। তিনি বলেন, টেসলা পর্যাপ্ত সহায়তা  না পেলে কোম্পানি সরিয়ে নেওয়া হতে পারে টেক্সাস বা নেভাদায়।


ইলন আরও জানান, ফ্রিমন্টে কোম্পানির অ্যাসেম্বল প্ল্যান্টের ভবিষ্যৎ নির্ভর করছে টেসলাকে কেমন চোখে দেখা হয় তার ওপর। এছাড়া কাউন্টির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই প্রযুক্তি মহারথী।

এর আগে, আলমেদা কাউন্টি জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনাভাইরাস সংক্রান্ত নিরাপত্তায় ছাড়পত্র না দিলে টেসলার প্ল্যান্ট চালু করা যাবে না। আগামী ৩১ মে পর্যন্ত প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা বজায় রয়েছে। যদিও পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তন করা যাবে। 

টেসলার চিফ এক্সিকিউটিভ তার টেসলার কর্মীদের বলেছিলেন, শুক্রবার বিকেলে ফ্যাক্টরি চালু করা হবে। তবে দুপুর ১টার দিকে কাউন্টি এক বিবৃতিতে টেসলাকে জানায়, কোম্পানিটি প্ল্যান্ট চালু করতে পারবে না। গত ২৩ মার্চ থেকে বন্ধ আছে টেসলার প্ল্যান্ট। করোনাভাইরাসের কারণে লকডাউন ও উৎপাদন বন্ধ থাকায় টেসলা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। 

ইলন মাস্কের ক্ষোভটা আসলে আলমেদা কাউন্টির ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা এরিকা প্যানের ওপরও। ইলন টুইটারে তাকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন। দায়িত্বপ্রাপ্তদের  ‘অজ্ঞ’ বলে উল্লেখ করেন। তবে এ নিয়ে এরিকা প্যান বা টেসলা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

গভর্নর গেভিন নিউসাম ক্যালিফোর্নিয়া জুড়ে লকডাউন শিথিল করলেও কাউন্টিগুলো এখনো অনেক ক্ষেত্রে বিধিনিষেধ বহাল রেখেছে। ক্যালেফোর্নিয়ায় টেসলার প্রায় ২০ হাজার কর্মী কাজ করেছেন। ইতোমধ্যে টেক্সাসে ইলেকট্রিক পিকআপ ট্র্যাক প্ল্যান্টের পরিকল্পনা করছে টেসলা। নেভাদা টেসলার ব্যাটারি ফ্যাক্টরি রয়েছে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত