আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাভাইরাসে এখনো ‘ডেঞ্জার জোনে’ ক্যালিফোর্নিয়া

করোনাভাইরাসে এখনো ‘ডেঞ্জার জোনে’ ক্যালিফোর্নিয়া

সংগৃহীত ছবি



অর্থনীতির কথা ভেবে ক্যালিফোর্নিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলে আসা লকডাউন শিথিল করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য এখনো রয়েছে করোনাভাইরাসের ‘ডেঞ্জার জোন’ বা বিপদসংকুল পরিস্থিতিতে। কারণ ক্যালিফোর্নিয়ায় করোনায় হতাহতের হিসেব এখনো স্থিতিশীল হয়নি।


রোববারে শেষ হওয়া গত সাত দিনের হিসেবে ক্যালিফোর্নিয়ায় করোনায় মারা গিয়েছেন ৫০৩ জন। যা সপ্তাহের হিসেবে রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের সপ্তাহের চেয়ে ভাইরাসে মৃত্যু শতকরা ১.৬ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাসজুড়ে প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০০ জন করে। গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছেন রেকর্ড ১৩ হাজার জন। পরীক্ষা বাড়ালে বাড়তে পারে আক্রান্তের সংখ্যাও।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় গভর্নর গেভিন নিউসামও ইঙ্গিত দিয়েছেন সবকিছু ধীরে-সুস্থে সচল করা হবে। লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার সংক্রমণ সবচেয়ে  বেশি। সোমবারও সেখানে মারা গেছেন ৩৯ জন। 

নিউসাম গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন, যারা মনে করেন জরুরি পরিস্থিতি এখন আর নেই। আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। তাদের বলছি গত ২৪ ঘণ্টায় ৯২টি পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৭৭০ জন মারা গিয়েছেন। যদিও তা নিউ ইয়র্ক ও নিউ জার্সির তুলনায় সংখ্যাটা কম। নিউ ইয়র্কে মৃতের সংখ্যা ২৬ হাজার, নিউ জার্সিতে ৯ হাজার ছাড়িয়েছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক কর্মকর্তা ডক্টর জর্জ রাদারফোর্ড বলেন, ক্যালিফোর্নিয়া এখনো করোনার প্রথম ধাপের আঘাত কাটিয়ে উঠেনি। যতদিন না পর্যন্ত আক্রান্ত  ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এ সংখ্যা অবশ্যই কমতে হবে।

সংক্রমক রোগগুলোতে মাঝেমাঝে দ্বিতীয় ধাপের সংক্রমণ বেশি ভয়ংকর হয়ে দেখা দিতে পারে। যদিও নানা কারণেই অনেকে ঘরে নিরাপদে থাকার নিয়ম এখন মানতে চাননি বা পারেননি। এক জরিপে দেখা যায় লকডাউনের দু সপ্তাহেই সান ফ্রন্সিসকো বে এরিয়ার ৫টি কাউন্টিতে ঘরে থাকার হার ৮০ শতাংশ থেকে কমে দাঁড়িয় ৪৭ শতাংশে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত