আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় বেড়েছে অসাম্য, মতামত ক্যালিফোর্নিয়াবাসীর

করোনায় বেড়েছে অসাম্য, মতামত ক্যালিফোর্নিয়াবাসীর

সংগৃহীত ছবি



ক্যালিফোর্নিয়ার অধিকাংশ ভোটার বা বাসিন্দা মনে করেন করোনাভাইরাস মহামারিতে দেশে অসাম্য বেড়েছে। এছাড়া প্রভাব পড়েছে কালোদের ওপর। এক জনমত জরিপে জানা গেছে এসব তথ্য।


ইউসি বার্কলি ইন্সটিটিউট অব গভর্নমেন্ট স্টাডিজ এ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে। জরিপের মূল বিষয় ছিল করোনা মহামারির কারণে মানুষের ভোগান্তি ও অর্থনৈতিক অচলাবস্থা তুলে আনা। এতে দেখা যায়,শতকরা ৭০ ভাগ নিবন্ধনকৃত ভোটার জানিয়েছেন করোনা পরিস্থিতি অসমতা তৈরি করেছে। তবে  এ ধরনের কোনো প্রভাব পড়েনি বলে মত দিয়েছেন মাত্র শতকরা ৯ ভাগ। 

জরিপে অংশগ্রহণকারী অধিকাংশরাই বলছেন, করোনার ফলে জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন অনেকে। আমেরিকায় কালোদের ওপর এর প্রভাব পড়েছে বলে মত দিয়েছেন শতকরা ৫৯ জন। তবে ক্যালিফোর্নিয়ার সব এলাকায় এই বৈষম্যের হার সমান নয়। সান-ফ্রান্সিকো বে এরিয়া, লসএঞ্জেলেসে তুলনামূলক অধিক অসাম্য দেখা যায়।

জরিপে উঠে এসেছে রাজনৈতিক বিভেদও। উগ্র ট্রাম্প সমর্থকরা বিশ্বাস করেন, সব ধরনের মানুষের ওপর করোনার সমান প্রভাব নেই। অপরদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন। করোনায় বৈষম্যের বিষয়টি স্বীকারে ডেমোক্র্যাটদের হার শতকরা ৫১ শতাংশ ও রিপাবলিকানদের শতকরা ১৫ শতাংশ।

সোসিওলজি ও আফ্রিকান আমেরিকান স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর তিয়ানা প্যাসচেল বলেন, এ জরিপ ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের প্রভাব ও কালোদের প্রতি সমানুভূতির বিষয়টি উঠে এসেছে। ল্যাটিনো ও কালোরা চাকরি, রাজনীতি ও ব্যবসায় ভালো প্রতিযোগিতা করছে।

করোনা মহামারিতে ৫০ বছরের কম বয়সের ব্ল্যাক ও ল্যাটিনোরা তুলনামূলকভাবে বেশি মারা যাচ্ছেন। এর কারণ হিসেবে দেখা হচ্ছে জরুরি সেবাসমূহে তাদের অধিক অংশগ্রহণ। বাড়িতে বসে থাকার চেয়ে কর্মক্ষেত্রে তাদের সময় দিতে হচ্ছে। 

জরিপে যথেচ্ছা নমুনা পদ্ধতিতে ৮ হাজার ৮ শ জনের মতামত নেওয়া হয়। ১৬-২০ এপ্রিল ইংরেজি ও স্প্যানিশ ভাষায় এই জরিপ পরিচালনা করা হয়েছে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত