আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাইরে বেরুলে মাস্ক পরতে হবে লস এঞ্জেলেসের বাসিন্দাদের

বাইরে বেরুলে মাস্ক পরতে হবে লস এঞ্জেলেসের বাসিন্দাদের

সংগৃহীত ছবি


যেকোনো কাজের জন্য বাইরে বেরুলে মাস্ক পরিধান করতে হবে। লস এঞ্জেলেসের বাসিন্দাদের এই নির্দেশনা জানিয়েছেন মেয়র এরিক গ্যারসেটি। এই পদক্ষেপ করোনা সংক্রমণ রোধ করে দ্রুত অর্থনীতি সচল করতে সহায়তা করবে বলে আশা তার।


মেয়র গ্যারসেটি বলেন, বাড়ি থেকে যেখানেই বেরুবেন সঙ্গে মাস্ক রাখবেন। এটা আমাদের বাড়তি স্বাধীনতা দিবে।

দোকানে পণ্য কিনতে গেলে, হালকা শরীরচর্চার জন্য,বাড়ির বাইরে বেরুলে, গলফ কোর্স অথবা বিচে গেলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। এছাড়া, বাসে চড়া বা এয়ারপোর্ট ভ্রমণে মুখ আবৃত রাখা বাধ্যতামূলক। তবে যাদের বয়স দুই বছরের নিচে ও কোনো শারীরিক অক্ষমতা আছে তাদের মাস্ক পরা বাধ্যতামূলক নয়।

অনেক বিশেষজ্ঞ মনে করেন ভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের  ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে শুধুমাত্র কেনাকাটা ও জরুরি কাজে নিয়োজিত কর্মীদের মাস্ক পরায় বাধ্যবাধকতা ছিল।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, মাস্ক পরলে নিরাপত্তা বাড়ে। এছাড়া যথাসম্ভব ঘরে থাকা, হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলাতে বলা হচ্ছে।

সিটি কাউন্সিলম্যান পল কর্টেজ সবজায়গায় মাস্ক পরিধানের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছিলেন। তিনি বলেন, বাসিন্দারা এখনো পোষা প্রাণী নিয়ে বেরুতে পারবেন, চড়তে পারবেন বাইসাইকেলে। কথা বলতে পারবেন প্রতিবেশীদের সাথে।তবে মাস্কের ব্যবহার সংক্রমণ কমাবে।

যাদের করোনা হলেও লক্ষণ প্রকাশ পাচ্ছে না, তাদের কাছ থেকে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে মাস্ক ব্যবহার করলে। চেক প্রজাতন্ত্রে ইতোমধ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত