আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় লস এঞ্জেলেসের সুবিধাবঞ্চিতরা কেমন আছে?

করোনায় লস এঞ্জেলেসের সুবিধাবঞ্চিতরা কেমন আছে?

সংগৃহীত ছবি


করোনা মহামারিতে প্রকট হয়ে উঠেছে সামাজিক বৈষম্যের রূপ। লস এঞ্জেলেসও সুবিধাবঞ্চিতরা ভাইরাসে সবচেয়ে বেশি ভুগছেন। অনেকেরই ইনস্যুরেন্স নেই, নেই সঞ্চয়। চিকিৎসাসেবা কিংবা সামাজিক নিরাপত্তার অভাবে নিদারূণভাবে লড়ছেন করোনার সঙ্গে। ভেষজ চিকিৎসার মাধ্যমে রোগ থেকে মুক্তির চেষ্টা করছেন।

৫৭ বছর বয়স্ক লস এঞ্জেলেসের স্বাস্থ্য-সেবিকা লিলি। তিনি গত মাসে করোনা সংক্রমিত হয়েছিলেন। সেদ্ধ মশলা পানি খেয়ে ও সনাতন পদ্ধতিতে তিনি করোনার চিকিৎসা চালিয়ে গেছেন। লিলি বেঁচে গেলেও এমনটা সৌভাগ্য হয়নি আরও অন্তত দুইজন ফিলিপিনো স্বাস্থ্য-সেবিকার। যারা করোনায় সংক্রমিত হয়েছিলেন।

লস এঞ্জেলেসে করোনা ধনী-গরিব সব শ্রেণির মানুষকে আঘাত করেছে। তবে ক্ষতিটা সবার সমান হয়নি। যারা স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এবং অসমতায় ভুগছে তাদের ভোগান্তি অন্যদের চেয়ে বেশি। ফিলিপিনো টাউনের অভিবাসীরা কিংবা ল্যাটনিক্স ফ্যাক্টরিতে যারা মাস্ক সেলাই করছে অথবা সাউথ লস এঞ্জেলেসের জরুরি সেবাকর্মীরা করোনায় বেশি বিপর্যস্ত হয়েছে।

লিলি অভিযোগ করে বলেন, আমি সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পায়নি। কারণ আমি বৈধ নই। 

ঘরে বসে থেকে লিলি কোয়ারাইন্টাইনে সময় কাটিয়ে কীভাবে জীবন ব্যয় নির্বাহ করবেন তা জানেন না । লিলির সন্তানেরা থাকে ফিলিপাইনে। তাদের সাহায্য করা ও অর্থ পাঠানোও তার জন্য এখন মুশকিলের ব্যাপার।

 ‘আমি সাহায্যের জন্য অপেক্ষা করছি। সময়টা সত্যি কঠিন’ বলেন তিনি।

সম্প্রতি এক গবেষণায় সামাজিক বৈষম্যের বিষয়টিও উঠে এসেছে। ইউসি বার্কলি ইন্সটিটিউট অব গভর্নমেন্ট স্টাডিজ এর  জরিপে দেখা যায় করোনায় অসাম্য বেড়েছে । জরিপে অংশগ্রহণকারী জানিয়েছেন, করোনার এই সময়ে জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন অনেকে। আমেরিকায় কালোদের ওপর এর প্রভাব পড়েছে বলেও মত দিয়েছেন অনেকে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত