আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে কেন করোনা সংক্রমণ বাড়ছে?

অরেঞ্জ কাউন্টিতে কেন করোনা সংক্রমণ বাড়ছে?

সংগৃহীত ছবি



সাম্প্রতিক সময়ে অরেঞ্জ কাউন্টিতে  করোনায় পজিটিভের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ২২৯ জনকে শনাক্ত করা হয়। মহামারি শুরুর পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের হিসেব। এর একদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১৫৬ জন। 

বৃহস্পতিবার পর্যন্ত অরেঞ্জ কাউন্টিতে করোনায় প্রায় ৪ হাজার জন আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৮০ জন। যদিও অন্য কিছু কাউন্টিতে এ সংখ্যা আরও বেশি। লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ও মৃত ১৭০০। রিভারসাইড কাউন্টিতে ৫ হাজার ৪ শ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৩৫ জন।

অধিক ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার  প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরীক্ষা। ক্যালিফোর্নিয়ার অন্যান্য কাউন্টির মতো অরেঞ্জ কাউন্টিতেও যত বেশি সম্ভব করোনা পরীক্ষা করা হচ্ছে। কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর নিকোলে কুইক বলেন, আমরা বেশি বেশি পরীক্ষা করছি বলেই করোনা শনাক্ত বেশি হচ্ছে। যারা পজিটিভ হচ্ছেন তাদের বেশিরভাগেরই শারীরিক অবস্থা ভালো বলে জানান ডক্টর নিকোলে।

হেলথ কেয়ার এজেন্সি ডিরেক্টর  ক্লেটন চেও জানিয়েছেন, করোনায় আক্রান্ত ২২৭ জন হাসপাতালে ভর্তি আছেন।  ৭৯ জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। গত দুই সপ্তাহে অরেঞ্জ কাউন্টিতে আক্রান্তের বেশিরভাগই নার্সিং হোম ও জেলে থাকা বাসিন্দা।  

৩.১ মিলিয়ন মানুষের বাস অরেঞ্জ কাউন্টিতে। এরমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ৪ হাজার জন। যাদের মধ্যে ৪০৭ জন নার্সিং হোম ও ৩৩১ জন কারাবন্দি। কাউন্টি সিইও ফ্র্যাঙ্ক কিম জানান, ঝুঁকিপূর্ণ স্থানে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। 

সমুদ্র সৈকত বা বিচগুলো খুলে দেওয়াতে হঠাৎ করে করোনা শনাক্ত বেড়েছে বলে এখনই বিশ্বাস করছেন না কাউন্টি কর্মকর্তারা। গভর্নর গেভিন নিউসামের নির্দেশনায় বিচগুলো বন্ধের পর গত সপ্তাহে সেসব আবার খুলে দেওয়া হয়। তবে বাসিন্দাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিচ খুলে দেওয়ার সাথে করোনা সংক্রমণের  সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখতে পরামর্শ দিয়েছেন ইউসি সান ফ্রান্সিসকোর মহামারি ও ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ডক্টর জর্জ রাদারফোর্ড।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত