আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ার ট্রাইবাল ক্যাসিনোগুলো না খুলতে অনুরোধ নিউসামের

ক্যালিফোর্নিয়ার ট্রাইবাল ক্যাসিনোগুলো না খুলতে অনুরোধ নিউসামের

সংগৃহীত ছবি


নেটিভ আমেরিকান উপজাতিগুলোকে ট্রাইবাল ক্যাসিনোগুলো খোলার সিদ্ধান্ত পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। শুক্রবার এক বিবৃতিতে নিউসাম আশঙ্কা করেন, ক্যাসিনোগুলোর কারণে করোনা ছড়িয়ে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

অধিকাংশ ট্রাইবাল ক্যাসিনো গত মার্চ থেকে বন্ধ রয়েছে। তবে চলতি মাসের শেষের দিকে অনেক ক্যাসিনোই খুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সান ডিয়াগো কাউন্টির তিনটি ক্যাসিনো ইতোমধ্যে তাদের গ্রাহকদের জানিয়েছে পরবর্তী সপ্তাহেই ক্যাসিনো চালু করা হবে।

দ্য ভিয়েজাস ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট সোমবার, দ্য সুয়েসান রিসোর্ট ২০ মে ও ভ্যালি ভিউ ক্যাসিনো ২২ মে খুলে দেওয়া হবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।

ট্রাইবাল নেতাদের কাছে লেখা এক চিঠিতে নিউসাম জানান, ইতোমধ্যে ৭৫ হাজার ক্যালিফোর্নিয়বাসীর করোনায় আক্রান্ত হয়েছেন। এবং কাউন্টিগুলোতে এ সংখ্যা বেড়ে চলছেই। তিনি করোনা সংক্রমণ রোধে সকলের সহযোগিতা আহ্বান করেন।

এর আগে, মহামারির কারণে গভর্নর  বৃহস্পতিবার ১৪ বিলিয়ন ডলার বাজেট সংকোচনের প্রস্তাব দিয়েছেন। রাজ্যের রাজস্ব সংগ্রহ করোনার কারণে বাধাগ্রস্ত হওয়ায় ৫৪.৩ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি দেখা দিয়েছে। লকডাউন ও ঘরে নিরাপদে থাকার নিয়মের কারণে ৪.৭ মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন নিউসাম।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত