আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বিস্ফোরণে ১১ দমকলকর্মী আহত

লস এঞ্জেলেসে বিস্ফোরণে ১১ দমকলকর্মী আহত

সংগৃহীত ছবি


লস এঞ্জেলেসে একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিস্ফোরণে অন্তত ১১ দমকলকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিটল টোকিও একটু বাইরে এই দুর্ঘটনা ঘটে।  লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।  

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান রালাফ টেরাজাস বলেন, একতলা ভবনে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা তাদের দায়িত্বপালন করছিল। কিন্তু ভেতরের ধোঁয়া জমছিল ও ভবনটি গরম হচ্ছিল। 

দমকলকর্মীরা পরিস্থিতি প্রতিকূলে ভেবে বের হতে গেলে বিস্ফোরণ ঘটে। মই বেয়ে অনেকে নিরাপদে আসতে সক্ষম হয় বলে জানান রালাফ ।

এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, ভবনটি থেকে কালো বেরুচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে ও সাইরেন বাজছে। অগ্নিদগ্ধ ১১ দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের  অবস্থা গুরুতর। চারজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে দুজনকে।

দায়িত্বরত চিকিৎসকরা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দমকলকর্মীরা সতর্ক ছিল। পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ বলেন, এমন কিছু হওয়ার ঝুঁকি সবসময় থাকে। তবে আমরা নিরাপদ থাকার চেষ্টা করি।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত