আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সান্তা আনায় লকডাউনে বেড়েছে ডাকাতি-ছিনতাই

সান্তা আনায় লকডাউনে বেড়েছে ডাকাতি-ছিনতাই

মাস্ক ব্যবহার করে গ্যাস স্টেশনে ডাকাতি

করোনাভাইরাসের কারণে চারদিকে চলছে লকডাউন। জরুরি প্রয়োজনে বাইরে গেলে সবাই স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতিকারীরা। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির শহর সান্টা আনায় বেড়েছে ডকাতির ঘটনা।

গত শুক্রবার দুপুর ২ টার দিকে সান্টা আনার একটি গ্যাস স্টেশনের কনভেনিয়ান্ স্টোরে ডাকাতির ঘটনা ঘটে। স্টোরের মালিক ইলিয়াস খাওয়ান জানান, ওই সময় ট্রাফিক ভেস্ট এবং টুপি পরিহিত দুজন ব্যক্তি স্টোরে ঢোকে। তাদের একজনের মুখে মাস্ক ছিল কিন্তু কোভিড-১৯ সংক্রমনের নিরাপত্তার কথা ভেবে দোকানে কর্তব্যরত কর্মচারী তাদের সন্দেহ করেননি। কিছুক্ষণ পর তাদের একজন ক্যাশ কাউন্টারের কাছে এসে ক্লার্কের দিকে বন্দুক তাক করে এবং মুখোশ পরিহিত অপর ডাকাত কাউন্টারের সব অর্থ কেড়ে নেয়।

ইলিয়াস খাওয়ান বলেন, “বিগত ১৭ বছর ধরে সান্তা আনায় এই কনভেনিয়ান স্টোর চালাচ্ছি, কিন্তু এধরনের কিছু কখনও ঘটেনি। এটা ভয়াবহ, আমরা জানি কোভিড-১৯ এর সংক্রমন রোধে আমাদের এই সুরক্ষা ব্যবস্থাগুলো অনুসরন করতে হবে– কিন্তু ডাকাতটির জন্য মাস্ক, সানশেড এবং হুডি হচ্ছে একটি নিখুঁত ছদ্মবেশ। আমার কর্মীরা বিপদে আছে, কেননা এই ছদ্মবেশে কে কখন চলে আসে আসছে তা বোঝার উপায় নেই।"

খাওয়ান এবং তার কর্মীরা এতটাই অনিরাপদ বোধ করছেন যে, স্টোর সারারাত খোলা রাখার পরিবর্তে রাত ১০ টার পর স্টোর বন্ধ করে দিচ্ছেন, যা তার আয়ের প্রায় ২৫ শতাংশ নস্ট করছে।  তিনি তার দোকানে হুডি, ব্যাকপ্যাক এবং হ্যান্ডব্যাগ নিষিদ্ধ করার কথা ভাবছেন। কর্মচারীরাও প্রচণ্ড ভয় পেয়েছে। তিনি বলছিলেন, "আমার দু'জন কর্মচারী বলেছে যে, তারা রাতের বেলা কাজ করতে চায় না।"

এদিকে সান্টা আনা শহরের পুলিশ নিশ্চিত করেছে, কোভিড-১৯ এর কারণে শহরজুড়ে লকডাউনের পর থেকে নগরীতে ডাকাতি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, সান্তা আনা ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির অন্তর্গত একটি ছোট্ট শহর, যার জনসংখ্যা ৩ লাখের কিছু বেশি। এখন পর্যন্ত কোভিড – ১৯ এ আক্রান্তের সংখ্যা ৫৮৬ জন। কোভিড-১৯ এ সংক্রমনের সংখ্যা তুলনামূলক কম থাকায় লকডাউনে কিছুটা শিথিলতা অবস্থান করছে এই শহরটিতে।

এলএবাংলাটাইমস/এসএস/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত