আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া সচল করতে নতুন নিয়ম নিউসামের

ক্যালিফোর্নিয়া সচল করতে নতুন নিয়ম নিউসামের

সংগৃহীত ছবি


কাউন্টিগুলোতে জীবনযাত্রা ও অর্থনীতি পুনরায় সচল করতে সোমবার নতুন নিয়মের কথা জানিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। নতুন নিয়ম অনুসারে আরও বিস্তৃত ব্যবসা-বাণিজ্য সচলের জন্য কাউন্টিগুলোকে বেশ কিছু শর্ত মানতে হবে। 

যেমন গত ১৪ দিনে প্রতি এক লাখে ২৫ জনের কম বাসিন্দা করোনায় আক্রান্ত হলে বিস্তৃত পরিসরে ব্যবসা চালু করতে পারবে কাউন্টিগুলো। এছাড়া হাসপাতালে করোনা রোগীর স্থিতিশীলতাও বিবেচনায় আনা হবে। সাতদিনের হিসেবে রোগীর সংখ্যা শতকরা ৫ জনের বেশি বাড়তে পারবে না।

গভর্নর নিউসাম হাসপাতালে রোগীদের চিকিৎসা ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে সংখ্যা কমে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়া করোনা পরীক্ষা বাড়ানো ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম যাতে সেবিকারা পায় সে ব্যাপারেও নজর দিতে বলেছেন।

অর্থনীতি পুনরায় সচল করতে ক্যালিফোর্নিয়ার বেশ কিছু কাউন্টি থেকে অব্যাহত চাপ রয়েছে। কারণ সেসব কাউন্টিতে করোনা রোগীর সংখ্যা তুলনামূলক কম। কোনো কাউন্টি যদি মনে করে তারা শর্তগুলো মানতে পেরেছে তাহলে তাদের তা স্বীকার করে দরখাস্ত করতে হবে। সম্মতি দিতে হবে তাদের কন্টাক্ট ট্রেসিং, হাসপাতাল ধারণ ক্ষমতা ও ভবিষ্যৎ সমস্যা সমাধানে সক্ষমতা রয়েছে।

তার অর্থ মোট ৫৮ কাউন্টির মধ্যে ৫৩টি কাউন্টি এখন দ্বিতীয় ধাপে অর্থনীতি সচলের তৎপরতা শুরু করতে পারে।  যদি গভর্নর করোনায় তুলনামূলক খারাপ অবস্থায় থাকা ৫টি কাউন্টির নাম প্রকাশ করেননি।   

এ ব্যাপারে সান্তা ক্লেরা কাউন্টির কর্মকর্তারা বলেন, তারা আরও কিছু ব্যবসা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তারা কাউন্টিতে করোনার সংক্রমণ দেখছেন না। 

লস এঞ্জেলেস কাউন্টিতে পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করা হয়। প্রথম ধাপে খেলনা, খেলা সামগ্রী, বই, কাপড়, মিউজিকসহ বেশ কিছু খুচরা ব্যবসা চালুর অনুমতি দেওয়া হয়েছিল।

দ্বিতীয় ধাপে কম ঝুঁকি ও অতীব জরুরি নয় এমন ব্যবসাগুলো শুরু হতে পারে। এসবের মধ্যে অফিস খুলে দেওয়াসহ জাদুঘর ও অন্যান্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোও রয়েছে। 

তৃতীয় ধাপে রয়েছে কে-১২ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিল্পাঙ্গন, পানশালা, নাইট ক্লাব, মুভি থিয়েটার ইত্যাদি। তবে এগুলো কবে খুলে দেওয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া চতুর্থ-ধাপে খেলা ও বিনোদন সচলের পরিকল্পনা রয়েছে। পঞ্চম-ধাপে সবকিছু চলবে একেবারেই স্বাভাবিক অর্থাৎ আগের মতো।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত