আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ক্যালিফোর্নিয়ার করোনাকালীন নিয়ম ধর্মীয় স্বাধীনতার ব্যত্যয় ঘটাতে পারে!

ক্যালিফোর্নিয়ার করোনাকালীন নিয়ম ধর্মীয় স্বাধীনতার ব্যত্যয় ঘটাতে পারে!

সংগৃহীত ছবি


করোনাকালীন এই সময়ে ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় স্বাধীনতা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। মঙ্গলবার গভর্নর গেভিন নিউসামকে লেখা এক চিঠিতে সাংবিধানিক এই অধিকার লঙ্ঘনের কথা জানানো হয়।

তিন পাতার ওই চিঠিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের মানবাধিকার শাখার প্রধান এরিক এস ডেরিয়াব্যান্ড অভিযোগ করেন ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। ডেরিয়াব্যান্ড এর মতে, মার্কিন সংবিধানে মহামারির কারণ দেখিয়ে ধর্মীয় বিষয় থেকে বিরত রাখান কোনো ব্যতিক্রম নিয়ম নেই।                
      
ডেরিয়াব্যান্ড আরও প্রশ্ন তুলেন ক্যালিফোর্নিয়ার লকডাউন শিথিল করে ধর্ম অনুসারীরা সামাজিক দূরত্ব মেনে  ধর্মালয়ে জড়ো হতে পারছেন  না। অপরদিকে, প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বিভিন্ন ব্যবসা-শিল্প নানা শর্তে চালু রাখা হচ্ছে। এতে বৈষম্য তৈরি হয়েছে। ধর্ম বিশ্বাসীরা অসাম্যের শিকার হয়েছেন।

এছাড়া লকডাউন শিথিলের প্রথমদিকে রেস্টুরেন্ট, শপিং মল ও অফিস খুলে দিলেও ধর্মীয় প্রার্থনালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা আরও পরে থাকায় সমালোচনা করেন ডেরিয়াব্যান্ড। ক্যালিফোর্নিয়ার সংবিধানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আরও অগ্রাধিকার ও সম্পৃক্ততা থাকা উচিত বলে জানান ডেরিয়াব্যান্ড।

অধিকাংশ ক্ষেত্রেই ক্যালিফোর্নিয়ার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো লকডাউন পরিস্থিতি মেনে চলছে। তবে বুট্টে কাউন্টিতে মা দিবস উপলক্ষে চার্চের একটি অনুষ্ঠান থেকে করোনা ছড়িয়ে পড়ার ঘটান ঘটে। সে থেকে এ ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকা ও অংশ নেওয়াদের কোয়ারান্টাইনে রাখার চেষ্টা করে কাউন্টি কর্তৃপক্ষ।

মাইক জেকবসন নামের একজন যাজক ফেসবুকে লেখেন, ৭ সপ্তাহ ধরে আমরা চার্চ থেকে দূরে। আমাদের একসাথে হওয়া দরকার যা অনেকেই বুঝতে পারছেন না।

এর আগে বেশ কয়েকটি চার্চ আদালতের দারস্থ হয় যাতে গভর্নর নিউসামের চার্চে ধর্মপালনে নিষেধাজ্ঞা বাতিল করতে পারেন। তবে তারা সফল হননি।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত