আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে নার্সিং হোমে পর্যাপ্ত করোনা টেস্ট হচ্ছে না

লস এঞ্জেলেস কাউন্টিতে নার্সিং হোমে পর্যাপ্ত করোনা টেস্ট হচ্ছে না

সংগৃহীত ছবি


করোনাভাইরাসে লস এঞ্জেলেসের নার্সিং হোমগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক। এমন অবস্থায় কাউন্টি কর্মকর্তকরা গত মাসে কথা দিয়েছিলেন সব নার্সিং হোমের বাসিন্দা ও স্টাফদের করোনা পরীক্ষা করবেন। তবে এ পর্যন্ত মাত্র তিনভাগের একভাগ নার্সিং হোমে করোনা পরীক্ষা শেষ হয়েছে।


নার্সিং হোমগুলো ভয় করছে এর ফলে, করোনা আক্রান্ত অনেককেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। করোনা আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

কাউন্টির আবাসিক সুবিধাগুলোতে করোনা মৃতের সংখ্যা ইতোমধ্যেই ১০০০ হাজার ছাড়িয়েছে। যার অধিকাংশই ঘটেছে নার্সিং হোমে।

ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন অব লং টার্ম কেয়ার মেডিসিন এর প্রেসিডেন্ট ডক্টর মাইকেল ওয়াসারম্যান বলেন, সঠিক পলিসি গ্রহণ না করলে এখানে আরও মানুষ মারা যাবে।

লস এঞ্জেলেস কাউন্টিতে চারশ এর মতো আবাসিক সেবাকেন্দ্র রয়েছে। করোনা ছড়িয়ে পড়ার পর হতে সেসব সেবাকেন্দ্রে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। তখন যাদের করোনা উপসর্গ ছিল শুধু তাদেরই পরীক্ষা করা হয়। এতে লক্ষ্মণ প্রকাশ না পাওয়া করোনা রোগীদের মাধ্যমে করোনা ছড়ালে সেবাকেন্দ্রগুলোর সবার করোনা পরীক্ষার কথা জানায় কাউন্টি।

কিন্তু সোমবার কাউন্টি কর্তৃপক্ষ জানায়, মাত্র ১৪১টি আবাসিক সেবাকেন্দ্রে করোনা পরীক্ষা করা হয়েছে। করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল এমন নার্সিং হোমগুলোতে সবার টেস্ট সম্পূর্ণ হয়।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা যত দ্রুত সম্ভব স্যাম্পল টেস্টের কথা জানান।

করোনা উপদ্রুত নয় এমন নার্সিং হোমগুলোতে সপ্তাহে দুবার করে করোনা পরীক্ষার ওপরও জোর দিয়েছেন কোনো কোনো বিশেষজ্ঞ।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত