আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খুব শিগগিরই ক্যালিফোর্নিয়া সচলের ৩য় ধাপ শুরু

খুব শিগগিরই ক্যালিফোর্নিয়া সচলের ৩য় ধাপ শুরু

সংগৃহীত ছবি



করোনাভাইরাস মহামারিতে বেশ কয়েক সপ্তাহ লকডাউন বজায় থাকে ক্যালিফোর্নিয়া রাজ্যে। এরপর অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে তা শিথিল করা হয়। দ্বিতীয় ধাপে রেস্টুরেন্টসহ আরও কিছু ব্যবসা সচলের সুযোগ কাউন্টিগুলোকে দেওয়া হয় শর্তসাপেক্ষে।

এবার খুব দ্রুতই তৃতীয় ধাপে ক্যালিফোর্নিয়ার জীবনযাত্রা নিয়ে আসার   চিন্তাভাবনা করা হচ্ছে। মারাত্মক করোনা সংক্রমিত লস এঞ্জেলেসসহ কাউন্টিগুলো পাঁচ ধাপে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাবে বলে পরিকল্পনা করা হয়েছিল। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।


গত বৃহস্পতিবার থেকে অধিকাংশ রেস্টুরেন্ট খাবার ডেলিভারি ছাড়াও ডাইনিং খুলে সেবা দিচ্ছে। তবে তৃতীয় ধাপের অনেক ব্যবসা সচল করা হয়নি। কের্ন কাউন্টির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রায়ান আলসপ এক বক্তব্যে এ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।


রায়ান আলসপ বলেন, গভর্নর নিউসাম ও তার দল জানিয়েছে চলতি মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়াকে তৃতীয় ধাপে সচল করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা চাই ব্যবসাসহ সব কিছু স্বাভাবিকতা ফিরে পাক।

এসব ব্যবসার মধ্যে রয়েছে সেলুন, জিম, ট্যাটু শপ, লাইব্রেরি, চার্চ ও মুভি থিয়েটার।

ক্যালিফোর্নিয়া জুনে তৃতীয় ধাপে প্রবেশ করতে পারে বলে এর আগে গেভিন নিউসাম মন্তব্য করেছিলেন। তবে স্বাস্থ্য সতর্কতা বিবেচনায় কিছু কাউন্টি এখন এ পদক্ষেপ থেকে বিরত থাকবে।

ক্যালিফোর্নিয়া সফলভাবে তৃতীয় ধাপ সম্পূর্ণ করতে পারলে চতুর্থ ধাপে কনসার্ট ও স্টেডিয়ামে গণজমায়েত এর মতো অনুষ্ঠানগুলো স্বাভাবিক করা হবে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত