আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে যা যা খোলা থাকছে, যেসব থাকছে বন্ধ

লস এঞ্জেলেস কাউন্টিতে যা যা খোলা থাকছে, যেসব থাকছে বন্ধ

সংগৃহীত ছবি



ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের মূল কেন্দ্র হিসেবে বিবেচিত লস এঞ্জেলেস কাউন্টি। এ পর্যন্ত প্রায় ২১০০ মানুষ কাউন্টিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যান্য কাউন্টি দ্রুত খুলে দেওয়া হলেও লস এঞ্জেলেস অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করছে ধীর প্রক্রিয়ায়।

তবে মঙ্গলবার কাউন্টি কর্মকর্তারা করোনা সতর্কতা নিয়ম কিছুটা শিথিল করেছেন। এতে খুচরা বিকিকিনি ছাড়াও বেশ কিছু বিনোদন সুবিধা পাওয়া যাবে।

নতুন নির্দেশনা অনুসারে খোলা থাকছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। তবে মসজিদ, গির্জা বা সিনাগগ ধারণ ক্ষমতার মাত্র ২৫ শতাংশ প্রার্থনাকারীকে একসঙ্গে ভিতরে অবস্থানের অনুমতি দিতে পারবে। অথবা এ সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ১০০ জন বা তার চেয়ে কম।

এছাড়া খুচড়া দোকান, শপিংমলগুলো ক্রেতাদের জায়গা দিতো পারবে ধারণ ক্ষমতার শতকরা ৫০ ভাগ। ড্রাইভ ইন মুভি থিয়েটারগুলো সচলের সুযোগ রয়েছে। হোম ওনার্ন্স অ্যাসোসিয়েশন এর মালিকানাধীন  পুল, হট টাব খোলা রাখা যাবে।

আন্দোলন বা সভা সমাবেশের ক্ষেত্রে ঘটনাস্থলের ধারণ ক্ষমতার মাত্র শতকরা ২৫ ভাগ প্রতিবাদকারী  জড়ো হতে পারবেন। সংখ্যায় যা হতে পারবে সর্বোচ্চ একশ জন বা এরচেয়ে কম।

তবে এখনো বন্ধ থাকবে, বার-নাইটক্লাব, জিম, ফিটনেস সেন্টার, মুভি থিয়েটার, লাইভ ভেন্যু, স্পোর্টস স্টেডিয়াম, ফেস্টিভ্যাল স্পেস, পাবলিক পুল, ইন্ডোর মিউজিয়াম, কমিউনিটি সেন্টার ইত্যাদি।
এছাড়া, ৬৫ বা তার চেয়ে বেশি বয়সের বাসিন্দারা ও যারা শারীরিকভাবে দুর্বল তাদের ঘরেই থাকতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।

স্বাস্থ্য সতর্কতা হিসেবে,  সবাইকে মানতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা, মাস্ক পরতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড সুপারভাইজার ক্যাথরিন বার্জার বলেন, এই পদক্ষেপ ব্যবসা সচল ও লস এঞ্জেলেস কাউন্টিকে ইতিবাচকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত