আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ব্যাপক সংঘর্ষ-অগ্নিসংযোগ, কারফিউ‌ জারি

লস এঞ্জেলেসে ব্যাপক সংঘর্ষ-অগ্নিসংযোগ, কারফিউ‌ জারি

প্রতীকি ছবি

লস এঞ্জেলেসে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের জেরে শহরজুড়ে কারফিউ‌ ঘোষণা করেছেন এলএ সিটি মেয়র এরিক গ্যারসেটি।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যাক্তির মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগ হচ্ছে। আজ বিক্ষোভের চতুর্থ দিনে লস এঞ্জেলেসে এই বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়‌। হাজার হাজার কৃষ্ণাঙ্গ রাস্তায় নেমে আসে লস এঞ্জেলেসে। তারা কয়েক দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। বর্ণবাদ বৈষম্য নিয়ে এই আন্দোলন রূপ নেয় ভয়াবহ আকারে। শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট সংগঠতি হয়। গত চারদিনে বিভিন্ন স্থানে পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা, সড়কের পাশে দোকানপাট ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

অবস্থা স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ব্যাপক পুলিশ মোতায়েন করে। পুলিশের সাথে বিক্ষোভকারীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে করে অবস্থার আরো চরম অবনতি হয়। এই আন্দোলন আজ শনিবার বিক্ষোভের চতুর্থ দিনে বেশি ভয়াবহ রুপ নেয়, বিক্ষোভকারীরা ক্ষোভে সড়কে ফেটে পড়ে। আজ একাধিক পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়া সহ একটি সিটি বাস জ্বালিয়ে দেয়া হয়।
এই নিয়ে লস এঞ্জেলেসে ভুতুড়ে পরিবেশ এবং লোকদের মাঝে আতংক বিরাজ করছে। এমন অবস্থায় আজ (শনিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে লস এঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটি শুক্রবার রাতের প্রতিবাদ এবং সহিংসতাকে ধিক্কার জানিয়ে শান্তির পক্ষে লস এঞ্জেলেসে কারফিউ ঘোষণা দিয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৮ টা থেকে আগামীকাল রবিবার সকাল সাড়ে ৫ টা পর্যন্ত লস এঞ্জেলেস সিটি, ওয়েস্ট হলিউড ও বিভারলি হিলে কারফিউ চলবে।

বাংলাদেশি প্রবাসীদের সতর্কতার সাথে চলাফেরার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত