আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কৃষ্ণাঙ্গ হত্যায় আন্দোলন: মেলরোজ ও ফেরারফ্যাক্স স্ট্রিটে সবচেয়ে বেশি লুন্ঠন

কৃষ্ণাঙ্গ হত্যায় আন্দোলন: মেলরোজ ও ফেরারফ্যাক্স স্ট্রিটে সবচেয়ে বেশি লুন্ঠন

সংগৃহীত ছবি



শনিবার রাতভর লস এঞ্জেলেসে বিশৃঙ্খল আন্দোলনের তাণ্ডব চলেছে। শহরের সবচেয়ে নামকরা মেলরোজ ও ফেরারফ্যাক্স স্ট্রিটে বর্ণনাতীত ভাঙচুর ও লুটতরাজ ঘটেছে। মিনেসোটায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে এই সহিংসতা।

শহরে ডিজাইন ও ক্লোথিং এর জন্য প্রসিদ্ধ মেলরোজ এভিনিউ। সেখানে এক ভবনে আগুন ধরিয়ে দেয় প্রতিবাদকারীরা। কয়েক ঘণ্টা ধরে ভবনটি আগুনে ভস্মীভূত হয়।

কয়েক ডজন লুণ্ঠনকারী মেলরোজ ও এডিনবার্গ এভিনিউর অ্যাডিডাস স্টোরে হামলা চালায়। তারা জুতার বাক্সে আগুন ধরিয়ে সেসব রাস্তায় ছুঁড়ে মারে।

মেল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, এটা ভয়ংকর। তারা যেকোনো ছুতায় লুণ্ঠন করে। যা ঘটছে তা আমি সন্তানদের বলতে পারব।

তবে আন্দোলনে সহিংসতাকে সমর্থন করছেন কেউ কেউ। এলিক্সিস একুহিয়া নামের এক যুবক বলেন তিনি ভাঙচুরে যুক্ত ছিলেন না। তবে তার মতে, মাঝে মাঝে প্রতিবাদে এ ধরনের পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয়।

এছাড়া ফেয়ারফ্যাক্স এভিনিউতেও চলেছে, প্রতিবাদ, ভাঙচুর ও লুণ্ঠন। আন্দোলনকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

ট্রেভন ওয়াল্টন নামের ২৫ বছর বয়স্ক এক ছাত্র বলেন, অনেক শ্বেতাঙ্গরা এসব করে পুলিশকে উত্তেজিত করছে। কিন্তু দিনশেষে কালোদেরই দায়টা মাথায় নিতে হবে।

এর আগে গত ২৫ মে সন্ধ্যায় মিনিয়াপোলিস শহরে ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন কৃষ্ণাঙ্গ  জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলে মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। 

চারদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে। লস এঞ্জেলেসে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মোতায়েন করা হচ্ছে বিশেষ সেনা।

অভিযুক্ত  ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তৃতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত