আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে নতুন করে কারফিউ জারি

লস এঞ্জেলেসে নতুন করে কারফিউ জারি

সংগৃহীত ছবি


লস এঞ্জেলেস সিটি রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত কারফিউ আইনের অধীনে থাকবে। ধারণ করা হচ্ছে রোববারেও আরো বিক্ষোভ-মিছিল ও সহিংসতা হতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টির সব অঞ্চলে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হচ্ছে। নতুন কারফিউ ঘোষণা দেওয়ার পরও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে লুন্ঠন, ভাঙচুরের মধ্যেই ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের সদস্যরা শহরের নিরাপত্তায় দায়িত্বপালন করছে।

প্রসঙ্গত, মিনেসোটার মিনোপোলিশ শহরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়েডের পুলিশি হেফাজতে শ্বেতাঙ্গ অফিসারের হাতে মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের শহরে শহরে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। বিশৃঙ্খল আন্দোলনে লুন্ঠন ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে।

এলএ কাউন্টির কারফিউ ছাড়াও বিভিন্ন শহর কারফিউ ঘোষণা করেছে। এরমধ্যে,
বেভারলি হিলস সিটি বিজনেস ডিস্ট্রিক্টে, রোববার দুপুর ১টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত। বেভারলি হিলসে রোববার বিকেল ৪টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত।

কালভার সিটিতে রোববার বিকেল ৪টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত। লং বিচে রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত।

লস এঞ্জেলেসে রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত। পাসাডেনায় রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত।

সান্তা এনায় রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত। সান্তা মনিকায় রোববার বিকেল ৪টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত।

টোরেন্সে রোববার রাত ৮.৩০ থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত। ওয়েস্ট হলিউডে রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৫.৩০টা পর্যন্ত।


এলএ/বাংলা টাইমস/ এন/ এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত