আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানালো বাংলাদেশি আমেরিকান চিকিৎসকরা

বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানালো বাংলাদেশি আমেরিকান চিকিৎসকরা

এলএ বাংলা টাইমস


পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সমর্থন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান চিকিৎসকরা। চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বিবৃতি প্রদান করে ৬১ চিকিৎসক। অধিকার আদায়ের এই বিবৃতিতে স্বাক্ষর করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা ও জর্জিয়াসহ ১৬ স্টেটের চিকিৎসকরা। এর মাধ্যমে তারা চলমান বর্ণ-জাতিগত অবিচারের বিরুদ্ধে আন্দোলনের প্রতি সমর্থন জানান। 


বিবৃতির বিষয়ে একজন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক বলেন, স্বাক্ষর সংগ্রহের অভিযান চলছে। আরও অনেকে রয়েছেন শিঘ্রই তাদের সহমত পাবো। কারণ, সবাই ক্ষুব্ধ কৃষ্ণাঙ্গদের সঙ্গে পুলিশি আচরণে। চিকিৎসকদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা আজকের পর্যায়ে উন্নিত হওয়ার ক্ষেত্রে আফ্রিকান-আমেরিকানদের সৃষ্ট নাগরিক অধিকার আন্দোলনের অবদান অনস্বীকার্য। সে আন্দোলনে অসংখ্য আফ্রিকান-আমেরিকানের রক্ত ঝরেছে, অশ্রুপাত হয়েছে। তাদের সেই ত্যাগের মাধ্যমে অর্জিত অধিকারের বলেই আমরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেয়েছি। নিজেদের আমেরিকান হিসেবে পরিচিত করার অধিকার পেয়েছি। তাই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক যে আচরণ চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সামিল হতে হবে চলমান গণআন্দোলনে।

স্বাক্ষরকারি ৬১ চিকিৎসকের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের আবুল আযাদ, কামাল আহমেদ, মাহবুব আহমেদ, মোহাম্মদ আলম, প্রতাপ দাস, ইউসুফ আল মামুন, নাহরিন মামুন, তানভির মোস্তফা ইসলাম, সৈয়দা হুসেন, নৌশিন হাকিম, এ এস এম জুন্নুন চৌধুরী, ক্যালিফোর্নিয়ার আবু নসর, রুবি হুসেন, সালমা খান, সোহাইল খান, কানেটিকাটের গোলাম রসুল গাজী, দেলওয়ারের আশিক আনসার, নুরুন বেগম, ফ্লোরিডার বাশার এম আতিকুজ্জামান, বশীর আহমেদ, মাহমুদুল হক, ইকবাল আহমেদ, ইমতিয়াজ আহমেদ, হাসান আহমেদ, জর্জিয়ার মোহাম্মদ আলী মাণিক, খাজা আহমেদ, সাইমা খান, কেন্টাকির আয়শা সিকদার, ইয়াহিয়া মান্নান, মুশতাক আহমেদ, ম্যারিল্যান্ডের হালিদা হানোম, আব্দুল্লাহ আল বাকি, রফিক আহমেদ, ম্যাসেচুসেটসের ইশমত হাকিম, মিশিগানের মোহাম্মদ হোসেন, মোতাহার আহমেদ, নিউ জার্সির মাহবুব রহমান, ফিরোজ রহমান, ফজলে নূর, নেভাদার চৌধুরী এম আহসান, সেলিনা পারভিন, নর্থ ক্যারলিনার আবুল ইমাম, দবিরুদ্দিন হুমায়ূন, মালেকা আহমেদ, রিয়াজ চৌধুরী, ওহাইয়োর জামিল আহমেদ, পেনসিলভেনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, ফাতেমা আহমেদ, মঞ্জুর আহমেদ, কাজী আলতাফ হোসেন, আজাদ আহমেদ, ইবরুল চৌধুরী, নাহরিন আহমেদ, মালিহা আহমেদ, টেক্সাসের নৌশিন জামাল ও বাসেত খান।


এলএ বাংলা টাইমস/এমবি

শেয়ার করুন

পাঠকের মতামত