আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

মিশিগানের এক পার্টি থেকে করোনা আক্রান্ত ৪৩ জন

মিশিগানের এক পার্টি থেকে করোনা আক্রান্ত ৪৩ জন

প্রতীকী ছবি

আওয়ামীলীগ ও বিএনপি নেতার মৃত্যুতে মিশিগানে শোকসভা অনুষ্ঠিত


মিশিগান অঙ্গরাজ্যের স্যালাইন সিটির একটি পার্টি থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। ওয়াশনো কাউন্টি স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত ওই পার্টিতে গিয়েই ৪৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৫ থেকে ২৫ বছর।

এদিকে মিশিগান স্টেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মিশিগানে করোনায় সংক্রমিত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মিশিগানে করোনায় সংক্রমিত হয়ে ৬ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬৯ হাজার ৭২২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ওয়েন কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সম্প্রতি বড় সমাবেশ এবং পার্টিতে অংশ নিয়ে অন্তত ১৬ ব্যক্তি করোনায় সংক্রমিত হওয়ায় রাজ্যের পাঁচটি শহরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

১৩ জুলাই থেকে মিশিগানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ ডলার জরিমানা গুণতে হবে। এ আইনের কারণে আগের তুলনায় মানুষ এখন মাস্ক বেশি ব্যবহার করছেন। মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার ১০ জুলাই একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে বলা হয়, ঘরের ভেতর বা বাইরে যেখানে মানুষ সমাগম হয় সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে।

এদিকে ১২ জুলাই মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে সাম্প্রতিক সময়ে দেশে আওয়ামী লীগের চারজন নেতার মৃত্যুতে ভার্চ্যুয়াল শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। তাছাড়া ১২ জুলাই হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্টুরেন্টে সিলেটের বিএনপি নেতা এম এ হকের মৃত্যুতে মিশিগান বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দলের এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত