আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গরম ও শুষ্ক ঝড়ো বাতাসে আরো তীব্র হবে ক্যালিফোর্নিয়ার দাবানল!

গরম ও শুষ্ক ঝড়ো বাতাসে আরো তীব্র হবে ক্যালিফোর্নিয়ার দাবানল!

দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা

ক্যালিফোর্নিয়ায় চলছে সর্বকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুম। আগস্ট মাস থেকে এখন পর্যন্ত প্রায় ১০০০টি দাবানলের ঘটনা ঘটেছে রাজ্যটিতে। এখনো ক্যালিফোর্নিয়ার বারোটির বেশি দাবানল সক্রিয় রয়েছে। বেশ কয়েকটি কাউন্টিতে জারি রয়েছে জরুরি অবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজার হাজার বাসিন্দা।


এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আরো দুঃসংবাদ দিয়েছে লস এঞ্জেলেস আবহাওয়া দপ্তর। সংস্থাটি জানিয়েছে, নরদার্ন ক্যালিফোর্নিয়ার আবহাওয়ায় কুখ্যাত 'দিয়াবলো উইন্ডস (গরম ও শুষ্ক ঝড়ো বাতাস)' এর উপস্থিতি দেখা গেছে।  ফলে রাজ্যজুড়ে দাবানলের পরিস্থিতি আরো তীব্র আকার ধারণ করতে পারে। 

এদিকে, সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সিয়েরা ন্যাশনাল ফরেস্টের ক্রিক ফায়ার। ইউএস ফরেস্ট সার্ভিস সুপারভাইজার ডিন গোল্ড জানিয়েছেন, ক্রিক ফায়ারের কারণে এখন পর্যন্ত এক লাখ পঁয়ত্রিশ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অঞ্চলটিতে তীব্র বাতাসসহ বৈরি আবহাওয়ার কারণে কিছুতেই দাবানল নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এটি ফ্রেসনো কাউন্টির জন্য খুবই অপ্রত্যাশিত ব্যাপার৷ 

এলএ ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে ফ্রেসনো কাউন্টি ও মাদেরার প্রায় সব রাস্তা এবং ট্রেইলস বন্ধ হয়ে গেছে। ফলে হেলিকপ্টার সহযোগে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে লেক এডিসন ও চায়না পিক অঞ্চল থেকে পঞ্চাশজন বাসিন্দাকে হেলিকপ্টার সহযোগে উদ্ধার করা হয়েছে। 

তাছাড়া জেন্ডার রিভিল পার্টির আতশবাজি থেকে শুরু হওয়া এল দরেদোর দাবানলও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে ১০ হাজার একর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের একান্ত চেষ্টায় সাত শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে এলএ ফায়ার৷ 

ক্যালিফোর্নিয়ায় চলমান আরেকটি উল্লেখযোগ্য দাবানল ববক্যাট ফায়ারের আয়তনও ধীরে ধীরে বাড়ছে। ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত বাড়ছে দাবানলের আগুন।

দাবানলের কারণে চরম ঝুঁকির মুখে রয়েছে স্টানিসলাস ন্যাশনাল ফরেস্ট, সিয়েরা ন্যাশনাল ফরেস্ট, সেকুয়া ন্যাশনাল ফরেস্ট, ইনিও ন্যাশনাল ফরেস্ট, লস পাদরেস ন্যাশনাল ফরেস্ট, অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট, সান বারনার্দিনো ন্যাশনাল ফরেস্ট ও ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট। দাবানলের ঝুঁকির কারণে এসব বনভূমি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া আগুন নিয়ন্ত্রণে বেশ কিছু অঞ্চলের এক লাখ বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত