আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

মুনা ওয়েস্ট জোনের ২০২১-২০২২ সেশনের এক্সিকিউটিভ কমিটির মনোনয়ন সম্পন্ন

মুনা ওয়েস্ট জোনের ২০২১-২০২২ সেশনের এক্সিকিউটিভ কমিটির মনোনয়ন সম্পন্ন

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোনের ২০২১-২০২২ সেশনের সেট আপ প্রোগ্রাম গত ২৬ শে ডিসেম্বর ২০২০ বিকাল ৫:৩০ মিনিটে (প‍্যাসিফিক টাইম) শতাধিক কর্মী ও দায়িত্বশীলের অংশগ্রহণের মধ্য দিয়ে ভারচুয়‍্যালী অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন হতে অনুবাদসহ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রোগ্রামটি পরিচালনা করেন ওয়েস্ট জোনের নব নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর এবং সেক্রেটারি আব্দুল মান্নান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মুনা ন‍্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ, ন‍্যাশনাল এসিসট‍্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান, ইয়ং সিস্টার অব মুনা ন‍্যাশনাল ডিরেক্টর রোকেয়া রহমান রিনা, সাবেক ওয়েস্ট জোন প্রেসিডেন্ট ও বর্তমান ন‍্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার  মুহাম্মদ রিয়াজুল ইসলাম  সহ সাবেক ও বতর্মান  জোনাল নেতৃবৃন্দ। শুরুতেই জোন প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর মুনা ওয়েস্ট জোন এক্সিকিউটিভ কমিটি (২০২১-২০২২) এর বিভিন্ন পর্যায়ের ডিরেক্টরদের নাম ঘোষণা করেন। পরবর্তীতে মুনা ন‍্যাশনাল প্রেসিডেন্ট ওয়েস্ট জোনের অন্তর্গত পাঁচটি চ‍্যাপ্টারের প্রেসিডেন্টদের নাম ঘোষণা করেন এবং তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুসারে শপথবাক‍্য পাঠ করান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবাইকে নতুন সেশনে দ্বিগুন উৎসাহ ঊদ্দীপনা নিয়ে সংগঠনের কাজ আঞ্জাম দেওয়ার আহবান জানান।


২০২১-২০২২ সেশনে মুনা ওয়েস্ট জোন এক্সিকিউটিভ কমিটিতে ম‍্যানপাওয়ার ডেভেলপমেন্ট এন্ড মুনা সেন্টার ডিরেক্টর হিসেবে আশরাফ হোসাইন আকবর, সোস্যাল সার্ভিস ডিরেক্টর হিসেবে আব্দুল মান্নান, ফাইন‍্যান্স ডিরেক্টর এন্ড উইম্যান কোর্ডিনেটর হিসেবে প্রফেসর আলী আকবর, দাওয়া এন্ড ফেইথ এওয়ার্নেস ডিরেক্টর হিসেবে ময়েজ উদ্দিন, ফ‍্যামিলি ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট ডিরেক্টর হিসেবে আব্দুল মুকিত আযাদ, অফিস, এইডস, এন্ড রিলিফ ডিরেক্টর হিসেবে আবু জাফর সিদ্দিকী, কমিউনিকেশন, মিডিয়া, এন্ড কালচারাল ডিরেক্টর হিসেবে প্রকৌশলী মুহাম্মদ ইসমাইল হোসাইন, এডুকেশন ডিরেক্টর হিসেবে ডঃ শরিফুল ইসলাম, জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিট‍ি ডিরেক্টর হিসেবে সামসুল আরেফিন হাসিব, ইয়‍্যুথ ডিরেক্টর হিসেবে হাসিবুর রহমান, ইয়ং সিস্টার অব মুনা ডিরেক্টর হিসেবে সুমাইয়া রাইয়‍্যান প্রত‍্যাশা, চিলড্রেন ডিপার্টমেন্ট ডিরেক্টর হিসেবে রুমানা জামান বন‍্যা, এবং ইয়ং সিস্টার অব মুনা কোর্ডিনেটর হিসেবে বাবলী আক্তার কেয়া দায়িত্ব পালন করবেন।


 ২০২১-২০২২ সেশনে অরেঞ্জ কাউন্টি চ‍্যাপ্টারে প্রেসিডেন্ট হিসেবে প্রফেসর আলী আকবর ও সেক্রেটারি ইয়াকুব আলী, ভ‍্যালী চ‍্যাপ্টারে প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মুকিত আজাদ ও সেক্রেটারি ওয়াজেদ হাসান জাবেদ, লস এঞ্জেলস চ‍্যাপ্টারে প্রেসিডেন্ট সামসুল আরেফিন হাসিব ও সেক্রেটারি আব্দুল মালেক, হলিউড চ‍্যাপ্টারে প্রেসিডেন্ট ডঃ মুহাম্মদ শরীফুল ইসলাম ও সেক্রেটারি জিল্লুর রহমান, এবং মুনা ওয়েস্ট জোন চ‍্যাপ্টারের প্রেসিডেন্ট ডঃ রেজাউল হাসান রিয়াজ ও সেক্রেটারি হিসেবে প্রকৌশলী জুবায়ের আহমেদ মনোনীত হয়েছেন। সাবেক মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট এবং বতর্মান ন‍্যাশনাল এসিসট‍্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান তার আবেগঘন বক্তব্যে মহান আল্লাহর নিকট এই জোনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং সবসময় এই জোনের পাশে থাকবেন বলে প্রত‍্যয় ব‍্যক্ত করেন। নবনির্বাচিত জোন প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর তার সমাপনী বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং শৃংখলার সাথে সংগঠনের দিক নির্দেশনা বাস্তবায়ন  এবং সর্বাবস্তায় তার পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে দুই পর্বের মাঝে কান্ডারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আহসান হাবিব আরিফের সষ্ণালনায় ইসলামী গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন কান্ডারীর শিল্পীবৃন্দ। সবশেষে সংগঠনের নবনির্বাচিত দায়িত্বশীল, জনশক্তি এবং  প‍্যান্ডেমিকে আক্রান্ত সকলস্তরের মানুষের  জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনার মধ‍্য দিয়ে সেটাপ প্রোগ্রাম শেষ হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত