আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

একই সফটবল দলের চার সদস্যের মরদেহ উদ্ধার, সন্দেহজনক ওভারডোজে মৃত্যু

একই সফটবল দলের চার সদস্যের মরদেহ উদ্ধার, সন্দেহজনক ওভারডোজে মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একই সফটবল দলের চার সদস্যকে সন্দেহজনক ড্রাগ ওভারডোজে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফুলারটন শহরের একটি অ্যাপার্টমেন্টে, স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

ফুলারটন পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টার কিছু পর উইলশায়ার অ্যাভিনিউয়ের ১৪০ নম্বর ব্লকে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে তাদের ফোনে জরুরি কল আসে। এক ব্যক্তি জানিয়েছিলেন যে তার চার বন্ধু অচেতন অবস্থায় পড়ে আছে এবং শ্বাস নিচ্ছে না।

পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চারজন প্রাপ্তবয়স্ককে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওভারডোজের কারণে চারজনের মৃত্যু হয়েছে।

একজন বন্ধু KTLA নিউজকে জানান, মৃত চারজন একই সফটবল দলের সদস্য ছিলেন। তারা ওই দিন আরেক সতীর্থের সঙ্গে দেখা করতে এসে অ্যাপার্টমেন্টে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর তদন্ত কর্মকর্তারা নিহতদের পরিবারের সদস্যদের খবর দিলে অনেকে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় হতবাক প্রতিক্রিয়া জানান।

একজন স্থানীয় নাগরিক উইলিয়াম গোমেজ বলেন, “সাধারণত ফুলারটনের শহরতলি খুবই নিরাপদ জায়গা। পরিবারগুলো এখানে সন্ধ্যাবেলা ঘুরতে আসে। এমন সংবাদ আমাদের সম্প্রদায়ের জন্য সত্যিই ভয়াবহ ও দুঃখজনক।”

এখন পর্যন্ত মৃত চারজনের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তদন্ত চলছে বলে জানিয়েছে ফুলারটন পুলিশ বিভাগ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত