আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সরকারি স্থবিরতায় আগামী মাসে ক্যালফ্রেশ সহায়তা বিলম্বিত হতে পারে: নিউজম

সরকারি স্থবিরতায় আগামী মাসে ক্যালফ্রেশ সহায়তা বিলম্বিত হতে পারে: নিউজম

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকার স্থবিরতা (shutdown) অব্যাহত থাকলে আগামী মাসে ক্যালফ্রেশ (CalFresh) খাদ্য সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে বিলম্ব ঘটতে পারে বলে সতর্ক করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।

বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪ কোটি নিম্ন আয়ের মানুষ ফেডারেল সরকারের Supplemental Nutrition Assistance Program (SNAP) বা পূর্বনাম ফুড স্ট্যাম্পস কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা পান। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই এর আওতায় প্রায় ৫৫ লাখ মানুষ রয়েছেন, যেখানে এই কর্মসূচিটি CalFresh নামে পরিচিত।

গভর্নর নিউজম বলেন, “এটি অত্যন্ত গুরুতর এবং জরুরি পরিস্থিতি, যা তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে।” তিনি সতর্ক করে বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে ফেডারেল সরকার পুনরায় চালু না হয়, তবে পরবর্তী মাসে ক্যালফ্রেশ সুবিধা বন্ধ বা বিলম্বিত হতে পারে। নতুনভাবে নিবন্ধিতরা এর প্রভাব প্রথমে অনুভব করবেন।

এই পরিস্থিতি মোকাবিলায় নিউজম ঘোষণা দিয়েছেন যে, তিনি ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্যদের নভেম্বর মাসে খাদ্য ব্যাংকগুলোতে সহায়তার জন্য পাঠাবেন। পাশাপাশি তিনি রাজ্যের প্রায় প্রতিটি কাউন্টিতে খাদ্য ব্যাংকের জন্য ৮০ মিলিয়ন ডলার দ্রুত বরাদ্দ দিচ্ছেন বলে জানিয়েছেন।

বুধবার লস এঞ্জেলেসের স্থানীয় নেতৃবৃন্দ ও অধিকারকর্মীরা চলমান শাটডাউন ও এর প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হন।
এল.এ. কাউন্টি ফেডারেশন অব লেবার–এর সভাপতি ইভন হুইলার বলেন, “এই শাটডাউন প্রতিদিন পরিবারগুলোকে অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য করছে — যেমন ভাড়া দেবো না খাবার কিনবো, এমন দ্বিধায় মানুষ পড়ছে।”

গভর্নরের দপ্তর জানায়, এটি তার কোভিড-১৯ মহামারির সময়কার খাদ্য নিরাপত্তা উদ্যোগের সম্প্রসারণ। ২০২০ সালে নিউজম ন্যাশনাল গার্ড ও স্বেচ্ছাসেবকদের রাজ্যজুড়ে খাদ্য ব্যাংকে সহায়তায় নিয়োজিত করেছিলেন। সেই সময় তারা ৮০০ মিলিয়নেরও বেশি খাবার প্যাক ও বিতরণ করেছিলেন।

এবারও একইভাবে রাজ্য পরিচালিত স্বেচ্ছাসেবী কর্মসূচির সদস্যরা খাদ্য ব্যাংকগুলোতে কাজ করবেন।

জশ ফ্রাইডে, যিনি গভর্নরের অফিস অব সার্ভিস অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্টের পরিচালক, বলেন, “যখন ওয়াশিংটনের প্রশাসন আমাদের প্রয়োজনীয় সম্পদ কেটে দিচ্ছে, তখন ক্যালিফোর্নিয়ানরা আবারও নিজেদের ঐতিহ্য রক্ষা করছে — একে অপরের পাশে দাঁড়িয়ে।”

এলএবাংলাটাইমস/ওএম     

শেয়ার করুন

পাঠকের মতামত