আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

এমন ওপেনিং দেখা যায়নি অনেকদিন: তবু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ২৯৯-এ আটকে যায়

এমন ওপেনিং দেখা যায়নি অনেকদিন: তবু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ২৯৯-এ আটকে যায়

সাইফ হাসান ও সৌম্য সরকারের ব্যাটে দুর্দান্ত শুরু। আগ্রাসী ব্যাটিংয়ে রেকর্ড গড়া ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েন এই দুই ব্যাটার। এমন দুর্দান্ত শুরুর পরও স্কোরবোর্ডে তিনশো রান যোগ করতে পারেনি। সৌম্য-সাইফের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৯৬ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

আজ বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ দিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাইফ-সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তা না দিয়ে শতরানের জুটি গড়েন তারা। এতে ১০ বছর পর ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি দেখে মিরপুর।

সব দল মিলিয়ে ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। 

দুর্দান্ত ব্যাটিংয়ে  দুই ওপেনার সৌম্য ও সাইফ দুজনেই পেয়েছেন ফিফটি। ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের নিজেদের প্রথম ফিফটির দেখা পান সাইফ। অন্যদিকে ৪৮ বলে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য।


দলীয় ১৭৬ রানে জুটি ভাঙে। ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফিরে যান সাইফ। তার বিদায়ের পর পরই আউট হন সৌম্য। এতে ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৮৬ বলে ৯১ রান করে ফিরে যান সৌম্য।

সাইফ–সৌম্যর ১৭৬ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম-লিটনের ২৯২ রানের জুটি এখনও শীর্ষে। সাইফ-সৌম্যের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 

মাঝে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় হাল ধরার চেষ্টা করেন। ৬ রানের জন্য ফিফটি মিস করেন শান্ত। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শান্ত ৪৪ ও হৃদয় করেন ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন নেন সর্বোচ্চ ৪টি উইকেট।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত