আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে গ্রোসারি ও ফার্মেসি কর্মীরা পাবেন ঘণ্টায় বাড়তি ৫ ডলার

লস এঞ্জেলেসে গ্রোসারি ও ফার্মেসি কর্মীরা পাবেন ঘণ্টায় বাড়তি ৫ ডলার

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের অবিচ্ছিন্ন এলাকার গ্রোসারি ও ফার্মেসী কর্মীরা প্রতি ঘণ্টায় বাড়তি ৫ ডলার করে পাবেন।

করোনা মহামারিতেও কাজ চালিয়ে যাওয়ায় এটিকে 'হিরো পে' হিসেবে সাব্যস্ত করা হচ্ছে।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ৪-১ ভোটে এই হিরো পে পাশ করেন।

আগামী ১২০ দিন প্রতি ঘন্টায় বাড়তি পাঁচ ডলার করে পাবেন গ্রোসারি ও ফার্মেসি কর্মীরা।

ন্যাশনাল গ্রোসারি এন্ড ড্রাগ রিটেইলরের সুপারভাইজার হিলডা সোলিস ও হলি মিচেল প্রথম দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার বরাবর মজুরি বাড়ানোর আবেদন জানান।

মজুরি বাড়ানোর আবেদন গৃহীত হওয়ার পর প্রতিক্রিয়ায় তারা জানান, করোনার এই ক্রান্তিকালে গ্রোসারি ও ওষুধের দোকানের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। ফুড সিস্টেম চালু রাখতে ও কমিউনিটিকে স্বাস্থ্যসেবা দিতে এসব কর্মীরা অনেক স্বল্প মজুরিতে কাজ করে যাচ্ছে। করোনার শুরু থেকেই তারা নিষ্ঠার সাথে বাসিন্দাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই তাদের মজুরি বাড়ানো অত্যন্ত প্রয়োজন ছিলো।

যেসব প্রতিষ্ঠানের সারাদেশে কমপক্ষে ৩০০ কর্মী রয়েছে ও প্রতি স্টোরে অন্তত ১০ জন কর্মী রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কর্মীদের এই বর্ধিত মজুরি দিতে হবে।

এর আগে গত বছরের মার্চে কিছু প্রতিষ্ঠান দেশের বিভিন্নস্থানে ঘণ্টায় দুই থেকে চার ডলার করে মজুরি বাড়িয়েছিলো। তবে সেই বর্ধিত মজুরির সময়সীমা মে মাসেই শেষ হয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত