আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা

ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা

ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা। এই ধাপের নির্বাচনে ১৩ রাজ্যের ৮৮ আসনে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে ঘটেছে এক বিরল ঘটনা। এক ভোটার বরের সাজে হাজির হয়েছেন ভোট দিতে। মহারাষ্ট্রের অমরাবতীতে এই ঘটনা ঘটেছে। খবর ভারতের সংবাদ সংস্থা এএনআই নিউজের।

জানা গেছে, ওই ভোটারের নাম আকাশ। নিজের পরিবারের সঙ্গে ভোট দিতে এসেছেন তিনি। আকাশ জানান, আজ দুপুর দুইটার সময় তার বিয়ের লগ্ন।

একই এলাকায় অন্য একজনকেও বরের সাজে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে দেখা গেছে। তবে তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।


দ্বিতীয় ধাপের এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন  ১ হাজার ১৯৮ জন প্রার্থী।

সাত ধাপে লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ৫৫ লাখ ইলেকট্রনিং ভোটিং মেশিন ব্যবহার করে ৯৬ কোটি ৯০ লাখ নিবন্ধিত ভোটার ভোট দেবেন।

এর আগে, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। সেই পর্বে মোট ২১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২ টি কেন্দ্রে লড়াই হয়। প্রথম দফায় মোট ভোটার ছিল ১৬ কোটি ৬৩ লাখ।

তৃতীয় ধাপের ভোট হবে ৭ মে। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত