আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে জে অ্যান্ড জে'র বুস্টার ডোজ

শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে জে অ্যান্ড জে'র বুস্টার ডোজ

ছবি: এলএবাংলাটাইমস

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার একটি বুস্টার ডোজ শরীরে বেশ শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৫ আগস্ট) জনসন অ্যান্ড জনসন জানায়, ফ্রন্টলাইন ইমিউন সিস্টেম ইনফেকশনের বিরুদ্ধে বেশ কার্যকরী।

জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা গ্রহণ করার ছয় থেকে আট মাস পর বুস্টার ডোজ গ্রহণ করে, তাদের প্রথম শট গ্রহণ করার ২৮ দিনের থেকেও বেশি কার্যকরী ভূমিকা পালন করে।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরীক্ষার পর দুই ধাপে এটি পর্যালোচনা করে এর কার্যকারীতা পরীক্ষা করা হয়েছে। জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করার ছয় মাস পর ২ হাজার বাসিন্দার উপর এই পরীক্ষা চালানো হয়।

জনসন অ্যান্ড জনসন জানায়, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অন্যান্য হেলথ অথিরিটির সাথে জ্যানসেন ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করছে।

সিডিসির তথ্যানুসারে, দ্য জ্যানসেন ভ্যাকসিন গত ফেব্রুয়ারিতে অনুমোদন পায়। মডার্না এবং ফাইজারের দুই ডোজ টিকা অনুমোদনের দুই মাস পর জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন পায়। এখন পর্যন্ত ১৪ মিলিয়ন বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত